তাজা খবর
বিজ্ঞাপন

মুক্তাগাছায় ট্রান্সফরমার চু’রি’র ঘটনাকে কেন্দ্র করে গ্রাম্য সালিশে মা’রা’মা’রি, আহত ৭ ‎

মুক্তাগাছায় ট্রান্সফরমার চু’রি’র ঘটনাকে কেন্দ্র করে গ্রাম্য সালিশে মা’রা’মা’রি, আহত ৭

‎

‎মোঃ সোহানুর রহমান, মুক্তাগাছা ময়মনসিংহ।

‎

‎ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার কাশিমপুর ইউনিয়নে ট্রান্সফরমার চুরির ঘটনাকে কেন্দ্র করে অনুষ্ঠিত গ্রাম্য সালিশে মারামারির ঘটনা ঘটেছে। গত ২৫ অক্টোবর (রোববার) কাশিমপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে সালিশ চলাকালে সভাপতির বক্তব্য দেওয়ার সময় এ ঘটনা ঘটে। এতে বাংলাদেশ জমিয়তে উলামায়ে ইসলাম ৯নং কাশিমপুর ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা মুজিবুর রহমান (কাসেমী) সহ সাতজন আহত হয়েছেন বলে জানা গেছে।

বিজ্ঞাপন

‎

‎স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৩ অক্টোবর উপজেলার গোবিন্দপুর এলাকায় ট্রান্সফরমার চুরির অভিযোগে স্থানীয় লোকজন মোঃ নাজমুল হক (পিতা: নাজিমুদ্দিন) ও মোঃ সাজ্জাদ হোসেনকে (পিতা: সিদ্দিকুর রহমান) আটক করেন। তাঁদের বাড়ি বরটেংগড় গ্রামে। ট্রান্সফরমার চুরির ঘটনায় ক্ষতিগ্রস্তদের মধ্যে মাওলানা মুজিবুর রহমান কাসেমী, মাহমুদুল ও সিরাজুল ইসলামের নাম জানা গেছে। তাঁদের বাড়ি শৈচাপড়া গ্রামে। এদিকে ট্রান্সফরমার চুরির বিষয়টি ক্ষতিগ্রস্তদের অবহিত করেন বরটেংগড় এলাকার আবু জাফর।

‎

বিজ্ঞাপন

‎সালিশ চলাকালে হা-মলা ও মারামারির ঘটনায় কাশিমপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ এনামুল হক এনাম এবং যুবনেতা সাইদি মিয়ার বিরুদ্ধে নেতৃত্ব দেওয়ার অভিযোগ উঠেছে। তবে এ অভিযোগের বিষয়ে তাঁদের বক্তব্য পাওয়া যায়নি।

‎

‎এ ঘটনার প্রতিবাদে গত বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ৯ নম্বর কাশিমপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শফিকুল ইসলাম কেরানী ও উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মোঃ মনজুরুল হক আরিফের নেতৃত্বে প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

বিজ্ঞাপন

‎

বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ