দাউদকান্দিতে মানবিক ফাউন্ডেশনের নতুন কমিটি ঘোষণা
আবু কোরাইশ আপেল।
দাউদকান্দি প্রতিনিধি :
“পারস্পরিক সহযোগিতায় মানবিক দাউদকান্দি বিনির্মাণই আমাদের অঙ্গীকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার দাউদকান্দিতে মানবিক ফাউন্ডেশন-এর শুভ উদ্বোধন, নতুন কমিটি ঘোষণা এবং বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১ আগস্ট) বেলা ১১টায় দাউদকান্দির ইছাপুর ট্রেনিং সেন্টারের দ্বিতীয় তলায় আয়োজিত অনুষ্ঠানে সংগঠনের উপদেষ্টা পরিষদ ও ৭১ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটির আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। পরে দুপুরে গৌরীপুর মুন্সি ফজলুর রহমান সরকারি ডিগ্রি কলেজের সামনে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির অংশ হিসেবে কমিটির প্রত্যেক সদস্যের নামে একটি করে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছ রোপণ করা হয়।
মানবিক ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা হিসেবে রয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ড. খন্দকার মারুফ হোসেন।
উপদেষ্টারা হলেন মো. আবুল হাসেম, সাইফুল ইসলাম ভূঁইয়া, এম. এ. লতিফ ভূঁইয়া, নূর মোহাম্মদ সেলিম সরকার, জসিম উদ্দিন আহম্মেদ, ভিপি মো. জাহাঙ্গীর আলম, শওগাত চৌধুরী পিটার, আব্দুস সাত্তার, শহিদুল ইসলাম, মুন্সি ওয়াসিম বিন মীর কাশেম, অধ্যক্ষ আব্দুর রহমান, আনিসুর রহমান খন্দকার অনিক, মো. মোখলেছুর রহমান সরকার, মো. বাবুল খন্দকার ও মনির সাধু।
নতুন কমিটিতে প্রতিষ্ঠাতা ও সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজসেবক মো. আসিফ কবির। সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন রোকনুজ্জামান ভূঁইয়া।সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. শাকিল আহম্মেদ চৌধুরী এবং সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন আবু বকর।
এছাড়া সহ-সভাপতি হিসেবে রয়েছেন মো. মাসুদুর রহমান, খন্দকার আনিসুল ইসলাম, মাজহারুল ইসলাম হানিফ, মো. কাউসার মোল্লা, মো. সাইফুল ইসলাম ভূঁইয়া, মো. নাজমুল হাসান ভূঁইয়া, মো. সোহাগ প্রধান, আবু মুছা, মো. রাসেল মিয়া, সাইদুল ইসলাম গরীব, মো. হাসান খাঁন, মো. আব্দুল্লাহ আল রয়েল, মো. তুষার সরকার ও মোহা. সফিউল্লাহ (শফি)। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন এনামুল হক অপু, রাকিবুল ইসলাম মুন্না, নাজমুল খাঁন, মেহেদী হাসান মিহাদ, মো. ইব্রাহিম প্রধান, মো. মাহবুব আলম ও নজরুল ইসলাম নিলয়।
সাংগঠনিক সম্পাদক মু. আকতার হোসাইন এবং সহ-সাংগঠনিক সম্পাদক রাকিবুল হাসান, মো. শাহপরান বেপারী, ফয়সাল করিম ও মো. জুয়েল মোল্লা। অর্থ সম্পাদক মো. আকরাম খাঁন আকিব, সহ-অর্থ সম্পাদক আনিস আহম্মেদ বাবু, দপ্তর সম্পাদক সরকার আরিফ এবং সহ-দপ্তর সম্পাদক মো. হাবিবুর রহমান। প্রচার ও প্রকাশনা সম্পাদক সাংবাদিক আলমগীর হোসেন এবং সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক সাংবাদিক আহনাফ তিহামী। এছাড়া যুব ও ক্রীড়া, সমাজকল্যাণ, স্বাস্থ্য, শিক্ষা ও গবেষণা, পরিবেশ ও বন, ধর্ম, আইন, সাংস্কৃতিক, তথ্য ও প্রযুক্তি, নারী ও শি-শু, ত্রাণ ও দুর্যোগ, আন্তর্জাতিক, প্রবাসী কল্যাণ, যোগাযোগ এবং বিজ্ঞান ও কারিগরি বিষয়ক সম্পাদকসহ বিভিন্ন পদে সদস্যদের দায়িত্ব প্রদান করা হয়।
সংগঠনের নেতৃবৃন্দ জানান, মানবিক ফাউন্ডেশন সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো, শিক্ষা, স্বাস্থ্যসেবা, বৃক্ষরোপণ, পরিবেশ সংরক্ষণ এবং বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে দাউদকান্দিকে আরও মানবিক ও কল্যাণমুখী সমাজ হিসেবে গড়ে তুলতে কাজ করবে।
অনুষ্ঠান শেষে উপস্থিত সদস্যরা একটি গাছ, একটি প্রাণ সবুজ হোক আমাদের প্রাণ এই স্লোগানকে ধারণ করে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন এবং পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।