দৈনিক ময়মনসিংহ প্রতিদিনের সম্পাদক আসাদুজ্জামান তালুকদার আর নেই।
মোঃ সোহানুর রহমান, মুক্তাগাছা
দৈনিক ময়মনসিংহ প্রতিদিন পত্রিকার সম্পাদক ও মুক্তাগাছা তালুকদার ক্লিনিকের পরিচালক মোঃ আসাদুজ্জামান তালুকদার আর নেই। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টার দিকে ময়মনসিংহের নেক্সাস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
পারিবারিক সূত্রে জানা গেছে, কিডনি-জনিত সমস্যায় তিনি চিকিৎসাধীন ছিলেন। পরে ময়মনসিংহের নেক্সাস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত-্যু হয়।
তাঁর মৃত-্যুতে সাংবাদিক সমাজসহ বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠন এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন তারা।
মোঃ আসাদুজ্জামান তালুকদারের মৃত-্যুতে স্থানীয় সাংবাদিক অঙ্গন ও তাঁর সঙ্গে সংশ্লিষ্টদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।