তাজা খবর
বিজ্ঞাপন

নতুন ঠিকানায় লবণচরা থানা, জনসেবার আরেকটি মাইলফলক স্পর্শ।

ডেস্ক রিপোর্ট:

 

অদ্য ২৮ জুলাই ২০২৬ তারিখ সকাল ১০.০০ ঘটিকায় খুলনা মেট্রোপলিটন পুলিশের নবনির্মিত লবণচরা থানা ভবন এর শুভ উদ্বোধন করেন জনাব একেএম আওলাদ হোসেন, অতিরিক্ত আইজিপি (গ্রেড-১) অ্যাডমিন, পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা।

বিজ্ঞাপন

মাননীয় অতিরিক্ত আইজিপি মহোদয় সকাল ১০ ঘটিকায় নবনির্মিত থানা প্রাঙ্গণে উপস্থিত হলে তাকে ফুল দিয়ে বরণ করেন কেএমপি কমিশনার জনাব মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা। থানা ভবন উদ্বোধনের প্রারম্ভে মহান সৃষ্টিকর্তার প্রতি শুকরিয়া জ্ঞাপন করে মোনাজাত করা হয়। অতঃপর অতিরিক্ত আইজিপি মহোদয় ফিতা কেটে থানা ভবনে প্রবেশ করেন। তিনি থানা প্রাঙ্গণে একটি রুদ্র পল-াশের চারা রোপন করেন। এরপর তিনি থানা ভবন-টি ঘুরে দেখেন। অফিসার ইনচার্জসহ অন্যান্য সকল কক্ষ এবং থানা ব্যারাক পরিদর্শন করেন। পরবর্তীতে থানায় রক্ষিত পরিদর্শন বহিতে স্বাক্ষর করেন। এতোদিন লবণচরা থানাটি একটি ভাড়া বাড়িতে পরিচালিত হচ্ছিল। বর্তমানে এটি কেএমপি’র একটি নিজস্ব স্থাপনায় স্থানান্তরিত হলো। উন্নত কর্মপরিবেশের মাধ্যমে পুলিশ সদস্যদের পেশাগত দক্ষতা আরও বিকশিত হবে, সেবার মান হবে আরও উন্নত হবে বলে কেএমপি প্রত্যাশা করে।

 

এ সময় আরো উপস্থিত ছিলেন মোঃ মোস্তাফিজুর রহমান, রেঞ্জ ডিআইজি, খুলনা, জনাব এ কে এম মোশাররফ হোসেন মিয়াজী, কমান্ড্যান্ট, পিটিসি খুলনা, জনাব মুহাম্মদ শাহনেওয়াজ খালেদ, পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক অ্যান্ড প্রটোকল, অতিঃ দায়িত্বে এ্যাডমিন এন্ড ফিন্যান্স), জনাব এম, এম শাকিলুজ্জামান, ডেপুটি পুলিশ কমিশনার (সদর দপ্তর, অতিঃ দায়িত্বে এফএন্ডবি) অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত এবং অতিরিক্ত পুলিশ কমিশনার ক্রাইম এন্ড অপস্ (ভারপ্রাপ্ত) এবং কেএমপি’র উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ