স্টাফ রিপোর্টার,পঞ্চগড়:
নতুন পঞ্চগড় বিনির্মাণের লক্ষ্যে গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় সভা অনুস্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে পঞ্চগড় জেলা পরিষদ মিলনায়তনে মতবিনিময় সভার আয়োজন করে পঞ্চগড় জেলা পরিষদ।
মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নব নিযুক্ত পঞ্চগড় জেলা পরিষদ প্রশাসক এম.এ.মজিদ।
পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি মো:মোশারফ হোসেন,সাধারণ সম্পাদক সরকার হায়দার,সাবেক সভাপতি এ রহমান মুকুল,সাবেক সভাপতি সাজ্জদুর রহমান সাজ্জাদ, সাবেক সভাপতি সফিকুল ইসলাম সফিক,সিনিয়র সাংবাদিক শহীদুল ইসলাম, সাংবাদিক কামরুল ইসলাম কামু, সাংবাদিক লুৎফর রহমান, সাংবাদিক সামসুউদ্দীন চৌধুরী কালাম, সাংবাদিক লুৎফর রহমান, সাংবাদিক এ হোসেন রায়হান, খবর টিভি পঞ্চগড় স্টাফ রিপোর্টার আব্দুর রহিমসহ জেলায় কর্মরত গণমাধ্যম কর্মীরা বক্তব্য রাখেন।
এসময় জেলায় কর্মরত গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
নবনিযুক্ত পঞ্চগড় জেলা প্রশাসক এম.এ. মজিদ বলেন, নতুন পঞ্চগড় বিনির্মাণের লক্ষ্যে গণমাধ্যম কর্মীদের সহযোগিতা চেয়েছেন।
এর আগে নবনিযুক্ত জেলা পরিষদের প্রশাসক এম.এ.মজিদ কে ফুল দিয়ে শুভেচ্ছা জানান, পঞ্চগড় জেলায় কর্মরত গণমাধ্যমকর্মীরা।