নিষিদ্ধ সংগঠন জেলা ছাত্রলীগ নেতা রাদ গ্রেফতার
সেলিম মাহবুব, ছাতকঃ
পলাতক সাবেক প্রধানমন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার জন্মদিনের মিছিলের পরদিন গ্রেফতার হলেন নিষিদ্ধ সংগঠন জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আসেফ বখত রাদ।গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রতন সেখ।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সিলেট শহর থেকে তাকে গ্রেফতার করে সুনামগঞ্জ সদর মডেল থানা পুলিশ। রাদ সন্ত্রাস বিরোধী আইনে দায়ের হওয়া মামলার আসামি।
গতকাল সোমবার আসেফ বখত রাদের নেতৃত্বে শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে একটি ঝটিকা মিছিলের ভিডিও আপলোড করা হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। এরপর তাকে গ্রেফতার করা হয়।