তাজা খবর
বিজ্ঞাপন

পঞ্চগড়ে ব্যারিস্টার মুহম্মদ জমির উদ্দিন সরকারের রুহের মাগফিরাত কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

Abdur Rahim Panchagarh Sadar ১০ দিন আগে | ০৯:২৯ PM
সংগ্রহে: Oplus_131072

জেলা প্রতিনিধি, পঞ্চগড় :
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য, সাবেক স্পিকার, সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি, প্রবীণ রাজনীতিবিদ ও পঞ্চগড়ের কৃতী সন্তান ব্যারিস্টার মুহম্মদ জমির উদ্দিন সরকারের রুহের মাগফিরাত কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৭ জুলাই) বিকেলে পঞ্চগড় সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের ৭নং ওয়ার্ডের শেকেরহাট-কায়েতপাড়া এলাকায় মরহুম সফিউদ্দিন (সফি)-এর পুরাতন বাড়ির চত্বরে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে ৭নং ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠন।

৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি আমির হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, হাফিজাবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি শাহাদাৎ হোসেন,পঞ্চগড় জেলা কৃষক দলের আহ্বায়ক ও হাফিজাবাদ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ফজর আলীসহ প্রমুখ।

বিজ্ঞাপন

বক্তারা বলেন, ব্যারিস্টার মুহম্মদ জমির উদ্দিন সরকার ছিলেন বাংলাদেশের গণতান্ত্রিক রাজনীতির এক উজ্জ্বল নক্ষত্র।

তিনি শুধু একজন দক্ষ আইনজীবী ও সংসদীয় ব্যক্তিত্বই ছিলেন না, বরং গণতন্ত্র, আইনের শাসন এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। জাতীয় সংসদের স্পিকার ও দেশের অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব পালনকালে তিনি সততা, প্রজ্ঞা ও নিরপেক্ষতার পরিচয় দিয়ে দেশের রাজনৈতিক অঙ্গনে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেন।
তারা আরও বলেন,পঞ্চগড়ের সন্তান হিসেবে ব্যারিস্টার জমির উদ্দিন সরকার জেলার মানুষের কাছে গর্বের নাম। শিক্ষা, রাজনীতি, সাংবিধানিক প্রতিষ্ঠান এবং গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠায় তাঁর অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তাঁর আদর্শ অনুসরণ করে দেশ,গণতন্ত্র ও মানুষের কল্যাণে কাজ করার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান বক্তারা।

আলোচনা ও দোয়া মাহফিলে হাফিজাবাদ ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী,সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

আলোচনা সভা শেষে মরহুম ব্যারিস্টার মুহম্মদ জমির উদ্দিন
সরকারের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আপনার মতামত জানান

আরও সংবাদ

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ