তাজা খবর
বিজ্ঞাপন

পঞ্চগড়ে মালয়েশীয় প্রতিনিধি দলের সাথে ব্যবসায়ীদের মতবিনিময় সভা, প্রযুক্তি ও বিনিয়োগে সহযোগিতার আশ্বাস

Abdur Rahim Panchagarh Sadar ২ দিন আগে | ০৯:৩৩ PM
সংগ্রহে: Oplus_131072

জেলা প্রতিনিধি,পঞ্চগড় :

পঞ্চগড়ে মালয়েশিয়ার শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান এমডিটি ইনোভেশনস এসডিএন বিএইচডি-এর (MDT Innovations Sdn. Bhd.) একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গে স্থানীয় ব্যবসায়ী ও সংশ্লিষ্ট অংশীজনদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

পঞ্চগড় জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ মতবিনিময় সভায় প্রযুক্তিগত সহযোগিতা, বিনিয়োগের সম্ভাবনা, বাণিজ্য সম্প্রসারণ এবং আঞ্চলিক উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

বিজ্ঞাপন

মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন পঞ্চগড় জেলা প্রশাসক মোসা. শুকরিয়া পারভীন।

মতবিনিময় সভায় পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিদ্যমান। বর্তমান সরকারের পরিকল্পনা অনুযায়ী নতুন বাংলাদেশ বিনির্মাণে আধুনিক প্রযুক্তির ব্যবহার অপরিহার্য।
তিনি আরোও বলেন,মালয়েশিয়ার এই শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠানের অভিজ্ঞতা ও প্রযুক্তিগত সহযোগিতা পঞ্চগড়সহ দেশের সামগ্রিক অর্থনৈতিক, শিল্প ও প্রাতিষ্ঠানিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
পাশাপাশি পঞ্চগড়ে সম্ভাবনাময় বিভিন্ন খাতে বিনিয়োগে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা প্রদানের আশ্বাসও দেন তিনি।

বিজ্ঞাপন

মতবিনিময় সভায় মালয়েশীয় প্রতিনিধি দলের প্রধান এবং এমডিটি ইনোভেশনস এসডিএন বিএইচডি-এর প্রধান পরিচালনা কর্মকর্তা সিম হন ওয়াই এবং প্রধান প্রযুক্তি কর্মকর্তা বিজয় শঙ্কর তাদের প্রতিষ্ঠানের বিভিন্ন উদ্ভাবনী প্রযুক্তি, ইন্টারনেট অব থিংস (IoT) ভিত্তিক সমাধান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) খাতের উন্নয়নমূলক কার্যক্রম উপস্থাপন করেন। তারা বাংলাদেশের প্রযুক্তিগত ও অবকাঠামোগত উন্নয়নে যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।
তারা বিশেষভাবে পঞ্চগড়ে সৌরবিদ্যুৎ (সোলার) প্লান্ট স্থাপনের সম্ভাবনার কথা তুলে ধরে এ খাতে বিনিয়োগের আগ্রহের বিষয়টি জানান।
মতবিনিময় সভায় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা, পঞ্চগড় চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রতিনিধিরা, আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা, সিএন্ডএফ এজেন্ট, আমন্ত্রিত অতিথি এবং স্থানীয় সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

আপনার মতামত জানান

আরও সংবাদ

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ