পঞ্চগড় : পঞ্চগড় জেলা ট্রাক, ট্যাংকলড়ি,কাভার্ডভ্যান ট্রাক্টর ও পরিবহন শ্রমিক ইউনিয়ন রেজি নং রাজ ২৬৪ এর নবনির্বাচিত কমিটির সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৮ আগষ্ট) রাত ১০টায় পঞ্চগড় চালক শাখা শ্রম কল্যাণ উপকমিটির কার্যালয়ে পঞ্চগড় জেলা ট্রাক, ট্যাংকলড়ি, কাভার্ডভ্যান ট্রাক্টর ও পরিবহন শ্রমিক ইউনিয়ন রেজি নং রাজ ২৬৪ এর অন্তর্ভুক্ত ১ নং চালক শাখা শ্রম কল্যাণ উপকমিটি এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে।
চালক শ্রম কল্যাণ উপকমিটির সভাপতি জামিরুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, ১ নং চালক শাখা শ্রম কল্যাণ উপকমিটির উপদেষ্টা মো: সোয়েব আলী সবুজ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, ১ নং চালক শাখা শ্রম কল্যাণ উপকমিটির উপদেষ্টা মো: আব্দুল কাদের মাসুম ও ১ নং চালক শাখা শ্রম কল্যাণ উপকমিটির উপদেষ্টা মো: শরিফুল ইসলাম পারভেজ,পঞ্চগড় জেলা ট্রাক, ট্যাংকলড়ি, কাভার্ডভ্যান ট্রাক্টর ও পরিবহন শ্রমিক ইউনিয়ন রেজি নং রাজ ২৬৪ এর নবনির্বাচিত সভাপতি রাজিউর রহমান রাজুসহ প্রমুখ।
অনুষ্ঠান-টির সঞ্চালনায় করেন, ১ নং চালক শাখার শ্রম কল্যাণ উপকমিটির সাধারণ সস্পাদক মো: আলিমুল ইসলাম।
অনুষ্ঠানে পঞ্চগড় জেলা ট্রাক, ট্যাংকলড়ি, কাভার্ডভ্যান ট্রাক্টর ও পরিবহন শ্রমিক ইউনিয়ন রেজি নং রাজ ২৬৪ এর নবনির্বাচিত সভাপতি রাজিউর রহমান রাজু, সাধারণ সম্পাদক আকবর আলীসহ কমিটির সকলকে ফুল দিয়ে সংবর্ধনা প্রদান করা হয়।