স্টাফ রিপোর্টার,পঞ্চগড় :
“গাছ লাগান,পৃথিবী বাঁচান” পঞ্চগড়ের মানুষের জন্য’ এই স্লোগান নিয়ে পঞ্চগড়ের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়েছে।
শনিবার (৩ অক্টোবর) দুপুরে পঞ্চগড় বিপি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে পঞ্চগড় ফাউন্ডেশন বিভিন্ন প্রজাতির ৭ হাজার ফল,ঔষধি , শক্ত কাঠ ইত্যাদি, গাছের চারা বিতরণের আয়োজন করে।
আনুষ্ঠানিকভাবে শিক্ষার্থীদের হাতে বিভিন্ন প্রজাতির গাছের চারা তুলেদেন,পঞ্চগড়ের কৃতি সন্তান, সাবেক আইজিপি ও সাবেক রাস্ট্রদুত মো: ময়নুল ইসলাম।
এসময় কৃষিবিদ আব্দুল মতিন, চীফ ফ্যাসিলেটেটোর কৃষিবিদ মো: আব্বাস আলী, সাবেক ছাত্র নেতা সোয়েব আলী সবুজসহ পঞ্চগড় ফাউন্ডেশনের সদস্য ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
চীফ ফ্যাসিলেটেটোর, কৃষিবিদ মো: আব্বাস আলী জানান,পঞ্চগড় ফাউন্ডেশন একটি অরাজনৈতিক সংগঠন, নিজের স্বেচ্ছাশ্রম, বুদ্ধি ও অর্থ দিয়ে পরিচালিত হয়ে আসছে।