তাজা খবর
বিজ্ঞাপন

পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (স.) যথাযথ ধর্মীয় ও ভাবগাম্ভীর্যের সাথে শান্তিপূর্ণভাবে উদ্‌যাপনের লক্ষ্যে সিএমপিতে মতনিবিময় সভা অনুষ্ঠিত।

Desk Editor ২৫ দিন আগে | ০৯:৩৩ PM

পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (স.) যথাযথ ধর্মীয় ও ভাবগাম্ভীর্যের সাথে শান্তিপূর্ণভাবে উদ্‌যাপনের লক্ষ্যে সিএমপিতে মতনিবিময় সভা অনুষ্ঠিত।

 

অদ্য ১৭/০৮/২০২৬ খ্রি. রোজ সোমবার দামপাড়া পুলিশ লাইন্সে অবস্থিত সিএমপির সম্মেলন কক্ষে আসন্ন পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (স.) যথাযথ ধর্মীয় ও ভাবগাম্ভীর্যের সাথে শান্তিপূর্ণভাবে উদ্‌যাপনের লক্ষ্যে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন সিএমপি কমিশনার জনাব হাসান মোঃ শওকত আলী মহোদয়। এসময় তিনি পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদ্‌যাপন শান্তিপূর্ণ ও নিরাপদ করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদানসহ সংশ্লিষ্ট সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।

বিজ্ঞাপন

 

 

এসময় সেখানে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) জনাব ওয়াহিদুল হক চৌধুরী; অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) জনাব মুহাম্মদ ফয়সাল আহম্মেদ; অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) জনাব হোসাইন মোহাম্মদ কবির ভূইয়া মহোদয়সহ সিএমপির অন্যান্য ঊর্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসন, চট্টগ্রাম সিটি কর্পোরেশন, র‍্যাব, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, ওয়াসা ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার কর্মকর্তাগণ এবং পবিত্র মিলাদুন্নবী (স) উদ্‌যাপন পরিষদের নেতৃবৃন্দ।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আপনার মতামত জানান

আরও সংবাদ

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ