তাজা খবর
বিজ্ঞাপন

পরিবারের সবাইকে অজ্ঞান করে দুই প্রধান শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ চুরি

 

সিরাজগঞ্জের রায়গঞ্জে পরিবারের সদস্যদের অজ্ঞান করে দুটি বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। চোরের দল দুটি ল্যাপটপ, নগদ সাড়ে তিন লাখ টাকা, একটি সোনার চেইন, তিন-টি আংটিসহ মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে গেছে।

রোববার (১ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার ঘুড়কা ইউনিয়নের চকগোবিন্দপুর উত্তরপাড়া গ্রামের স্কুলশিক্ষক রেদওয়ানুল হক ও গোলাম রব্বানীর বাড়িতে এ চুরির ঘটনা ঘটে।

ভুক্তভোগী রেদওয়ানুল হক চকগোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এবং গোলাম রব্বানী ধুবিল মেহমানশাহী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তারা দুজনই একই গ্রামের একই মহল্লার বাসিন্দা।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে দুর্বৃত্তরা বাড়ির জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে। এরপর পরিবারের সদস্যদের অজ্ঞান করতে রাসায়নিক পদার্থ ব্যবহারের অভিযোগ উঠেছে। পরিবারের সদস্যরা অচেতন হয়ে পড়লে চোরেরা ঘরে থাকা নগদ টাকা, দুটি ল্যাপটপ, স্বর্ণালংকার ও অন্যান্য মূল্যবান সামগ্রী নিয়ে পালিয়ে যায়।

এ ঘটনায় শিক্ষক গোলাম রব্বানী, তাঁর স্ত্রী ও মেয়ে অসুস্থ হয়ে পড়েন। পরে তাঁদের উদ্ধার করে সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। ভুক্তভোগীরা থানায় অভিযোগ দিয়েছেন। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত, চুরি হওয়া মালামাল উদ্ধার ও আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

বিজ্ঞাপন

একই রাতে পাশাপাশি দুটি বাড়িতে এমন চুরির ঘটনায় এলাকায় আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে।

বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ