সিরাজগঞ্জের শাহজাদপুরে জেলা মা-দকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ডিএনসির অভিযানে ২০ পিস ইয়-াবাসহ মো. সানোয়ার হোসেন (৩০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার (১ নভেম্বর) বিকেল ৩টার সময় শাহজাদপুর উপজেলার বড়মহারাজপুর পোরজনা এলাকায় তার নিজ বসতবাড়িতে এ অভিযান পরিচালনা করা হয়।
মা-দকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, সিরাজগঞ্জ সূত্রে জানা যায়, সহকারী পরিচালক মো. নজরুল ইসলামের নেতৃত্বে একটি ডিএনসির দল গোপন সংবাদের ভিত্তিতে সানোয়ার হোসেনের বাড়িতে অভিযান চালায়। এ সময় তার বসতঘর তল্ল-াশি করে একটি স্বচ্ছ পলিথিনে মোড়ানো অবস্থায় ২০ পিস অ্যামফিটামিনযুক্ত ইয়-াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেপ্তার সানোয়ার হোসেন বড়মহারাজপুর গ্রামের মৃত খোরশেদ মোল্লার ছেলে।
এ ঘটনায় তার বিরুদ্ধে মা-দকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
জেলা মা-দকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কার্যালয়ের সহকারী পরিচালক মো. নজরুল ইসলাম জানান, মা-দকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে জেলায় নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে এ অভিযান চালিয়ে ইয়-াবাসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি আরও বলেন, মা-দক নির্মূলে ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।
মা-দকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে মা-দকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।