তাজা খবর
বিজ্ঞাপন

বারডেম হাসপাতালে চিকিৎসাধীন সংসদ সদস্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রীর সহকারী-ব্যক্তিগত চিকিৎসক

Desk Editor ২ দিন আগে | ০৮:৩৩ PM

মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সহকারী-ব্যক্তিগত চিকিৎসক ডা. আ ন ম মনোয়ারুল কাদির (বিটু) আজ বারডেম হাসপাতালে চিকিৎসাধীন নওগাঁ-৬ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব এস. এম. রেজাউল ইসলাম রেজু-এর শারীরিক অবস্থার খোঁজখবর নেন।

 

এ সময় তিনি তাঁর চিকিৎসার অগ্রগতি ও পরবর্তী চিকিৎসা পরিকল্পনা নিয়ে সংশ্লিষ্ট চিকিৎসকদের সঙ্গে বিস্তারিত আলোচনা করেন এবং মাননীয় সংসদ সদস্যের দ্রুত ও সম্পূর্ণ সুস্থতা কামনা করেন।

 

বিজ্ঞাপন

এ সময় আরো উপস্থিত ছিলেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব), বারডেম শাখার সভাপতি ডা. আমিরুল ইসলাম পাভেল।

 

০৩ আগস্ট,সোমবার,২০২৬ ||

বিজ্ঞাপন

বারডেম হাসপাতাল, ঢাকা||

বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ