তাজা খবর
বিজ্ঞাপন

বিএনপির প্রতিবাদ সভায় ককটেল বিস্-ফোরণ, যুবক আটক করে পুলিশে দিল নেতাকর্মীরা।

Liton mahmud ১২ দিন আগে | ১১:২৯ PM

মুন্সীগঞ্জ. প্রতিনিধি-

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার পদ্মা সেতু উত্তর থানা আওতাধীন খান বাড়ি এলাকায় আওয়ামী লীগের পরিকল্পিত সন্ত্রাস, নৈরাজ্য ও দেশবিরোধী চক্রান্তের বিরুদ্ধে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল করেছে উপজেলা যুবদল ও শ্রমিক দল।

কর্মসূচি চলাকালে ককটেল বিস্-ফোরণ ঘটিয়ে পালানোর সময় মো. ইউসুফ রাসেল ভূঁইয়া (৩৫) নামে এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

​ঘটনাটি ঘটে বুধবার সন্ধ্যা ৭টার দিকে।
​স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যায় লৌহজং উপজেলা যুবদল ও শ্রমিক দলের উদ্যোগে খান বাড়ি এলাকায় একটি বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা চলছিল।

বিজ্ঞাপন

সমাবেশ চলাকালীন অতর্কিতভাবে একটি ককটেল বিস্-ফোরণের ঘটনা ঘটে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়লে পালিয়ে যাওয়ার সময় সন্দেহভাজন হিসেবে এক যুবককে ধাওয়া দিয়ে ধরে ফেলেন মিছিলে থাকা যুবদল ও শ্রমিক দলের নেতাকর্মীরা।

​আটককৃত ব্যক্তির পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তার নাম মো. ইউসুফ রাসেল ভূঁইয়া। তিনি কুমিল্লা জেলার চান্দিনা থানার সবদল মুরাদনগর এলাকার মো. আয়াত আলী ভূঁইয়ার ছেলে।
​পরবর্তীতে উপস্থিত নেতাকর্মীরা রাসেলকে উদ্ধার করে পদ্মা সেতু উত্তর থানা পুলিশের কাছে সোপর্দ করেন।

​বিষয়টি নিশ্চিত করে পদ্মা সেতু উত্তর থানা পুলিশ জানায়, আটককৃত ইউসুফ রাসেল ভূঁইয়াকে থানায় এনে ককটেল বিস্-ফোরণের ঘটনায় নিবিড় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আপনার মতামত জানান

আরও সংবাদ

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ