- বিরাটের হাওরে মোবাইল কোর্ট, অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস
মোঃ নাজিমুল হাসান নাজির (হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার বিরাটের হাওরে অবৈধভাবে মাছ ধরার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। অভিযানে ৪২টি চায়না দুয়ারি জাল ও ১ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়। এ সময় অবৈধভাবে মাছ ধরার অপরাধে একজনকে ২ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার (১৯ আগস্ট) আজমিরীগঞ্জ উপজেলার বিরাটের হাওরে এ অভিযান পরিচালিত হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন আজমিরীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) জনাব মোঃ জসিম উদ্দিন চৌধুরী। অভিযানে প্রসিকিউশনে ছিলেন আজমিরীগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা জনাব মোঃ সোহানুর রহমান।
অভিযানকালে হাওরের বিভিন্ন এলাকায় অবৈধভাবে মাছ ধরার কাজে ব্যবহৃত ৪২টি চায়না দুয়ারি জাল ও প্রায় ১ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। পরে জব্দ করা এসব অবৈধ জাল ঘটনাস্থলে পুড়িয়ে ধ্বংস করা হয়।
এ সময় মৎস্যসম্পদ সংরক্ষণ ও দেশীয় প্রজাতির মাছের প্রজনন নিশ্চিত করতে অবৈধ জাল ব্যবহার না করার জন্য স্থানীয় জেলেসহ সংশ্লিষ্টদের সতর্ক করা হয়।
সংশ্লিষ্টরা জানান, হাওরাঞ্চলের মৎস্যসম্পদ রক্ষা এবং দেশীয় প্রজাতির মাছের বংশবিস্তার নিশ্চিত করতে অবৈধ জালের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।