তাজা খবর
বিজ্ঞাপন

বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৬ উপলক্ষে সিরাজগঞ্জে আলোচনা সভা

Desk Editor ২ দিন আগে | ০৮:২২ PM

বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৬ উপলক্ষে সিরাজগঞ্জে আলোচনা সভা

নাঈম হাসান নিরব সিরাজগঞ্জ প্রতিনিধি :

 

জীবনের সূচনায় মাতৃদুগ্ধ পান, টেকসই উদ্যোগ করি বেগবান এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৬ উপলক্ষে সিরাজগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ৩ আগস্ট সিরাজগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে ও জেলা সিভিল সার্জন অফিসের বাস্তবায়নে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে জেলার নার্সিং কর্মকর্তা, মিডওয়াইফ ও বিভিন্ন পর্যায়ের স্বাস্থ্যকর্মীরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন ডা. নূরুল আমিন। অনুষ্ঠান-টি পরিচালনা করেন মেডিকের অফিসার সমন্ময় ডা. উম্মে হাবিবা।
স্বাগত বক্তব্য দেন ডেপুটি সিভিল সার্জন ডা. তাসলিমা জান্নাত, ডাঃ শারমিন খন্দকার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সদর। পরে মাতৃদুগ্ধের গুরুত্ব, শি-শুর সুস্থ বিকাশ এবং মাতৃদুগ্ধ পান নিশ্চিতকরণে করণীয় বিষয়ে প্রেজেন্টেশন উপস্থাপন করেন এমও সিএস ডা. ফারিয়া তাসনিন।
বক্তারা বলেন, মাতৃদুগ্ধের বিকল্প কিছু নেই। জন্মের পরপরই শি-শুকে শালদুধ খাওয়ানো এবং প্রথম ছয় মাস শুধুমাত্র মাতৃদুগ্ধ পান করানো শি-শুর সুস্থ বৃদ্ধি ও রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ বিষয়ে পরিবার ও সমাজের সর্বস্তরের মানুষের সচেতনতা বৃদ্ধির ওপর তারা গুরুত্বারোপ করেন।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আপনার মতামত জানান

আরও সংবাদ

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ