তাজা খবর
বিজ্ঞাপন

বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬ এর সমাপনী অনুষ্ঠিত

Nayem Hasan Nirob Sirajganj 1 hour আগে | ০৯:১৯ PM

বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬ এর সমাপনী অনুষ্ঠিত

মুহাম্মদ আলী,বান্দরবান জেলা প্রতিনিধি:

 

বান্দরবানে জেলা প্রশাসন ও বন বিভাগের যৌথ উদ্যোগে ‘বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা- ২০২৬’ এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

বুধবার (২৯ জুলাই) বিকেল সাড়ে ৪টায় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. সানিউল ফেরদৌস।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. ফরহাদ সরদার, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বান্দরবানের উপপরিচালক আবু নাঈম মোহাম্মদ সাইফুদ্দিন, পাল্পউড প্ল্যানটেশন বিভাগ, বান্দরবানের বিভাগীয় বন কর্মকর্তা আবু ইউসুফ।
সভাপতিত্ব করেন বান্দরবান বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. তৌফিকুল ইসলাম।

স্বাগত বক্তব্য প্রদান করেন বান্দরবান নার্সারি মালিক সমিতির সভাপতি মো.শামসুল ইসলাম।
বক্তারা পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং ব্যাপক বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ করেন।

বিজ্ঞাপন

সমাপনী অনুষ্ঠানে বন বিভাগ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বিএডিসি, পোনাক, কারিতাস, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, গ্রাউস ও হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশনকে আকর্ষণীয় স্টল প্রদর্শনের জন্য বিশেষ সম্মাননা ও সনদ প্রদান করা হয়।

এবারের বৃক্ষমেলায় স্টল প্রদর্শনীতে প্রথম স্থান অর্জন করে বাঁশখালীর ঐতিহ্যবাহী কসমো নার্সারী, দ্বিতীয় স্থান বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) এবং তৃতীয় স্থান অর্জন করে নারী পুলিশ কল্যাণ সমিতি (পোনাক)। এছাড়া চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার বিজয়ীদেরও ক্রেস্ট, সনদ ও পুরস্কার প্রদান করা হয়।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ