তাজা খবর
বিজ্ঞাপন

রিকাবী বাজার ১নং সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে ইউএনও

Liton mahmud ১ দিন আগে | ১১:২৮ PM

মুন্সীগঞ্জ প্রতিনিধি:

মুন্সীগঞ্জ সদর উপজেলার রিকাবী বাজার ১নং সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেছেন সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও মিরকাদিম পৌরসভার প্রশাসক মোহাম্মদ গোলাম মোস্তফা।

 

রোববার (১৪ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে বিদ্যালয়টি পরিদর্শন করেন তিনি।

বিজ্ঞাপন

বিদ্যালয় পরিদর্শনকালে উপস্থিত ছিলেন স্কুল ম্যানেজিং কমিটির (এসএমসি) চেয়ারম্যান আলমগীর মাস্টার, শিক্ষক-অভিভাবক সমিতির (পিটিএ) সভাপতি মো. সাদ্দাম হোসেন রবীন, সাবেক সভাপতি ইসমাইল মিয়া এবং বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা অঞ্জনা সাহা।

এ সময় বিদ্যালয়ের সার্বিক পরিবেশ, শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের জন্য সুন্দর পরিবেশ নিশ্চিত করার বিভিন্ন বিষয় নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করা হয়।

বিদ্যালয়ের শিক্ষক-অভিভাবক সমিতির সভাপতি মো. সাদ্দাম হোসেন রবীন বলেন, তাঁর আমন্ত্রণে উপজেলা নির্বাহী অফিসার বিদ্যালয়টি পরিদর্শনে আসায় তিনি ইউএনওর প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, উপজেলা নির্বাহী অফিসারের আন্তরিক সহযোগিতা এবং শিক্ষক, অভিভাবক ও সংশ্লিষ্ট সবার সম্মিলিত প্রচেষ্টায় রিকাবী বাজার ১নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ আরও সুন্দর ও মানসম্মত করা সম্ভব হবে।

বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ