তাজা খবর
বিজ্ঞাপন

ঝটিকা মিছিলের শঙ্কায় মুন্সীগঞ্জে রাতভর পুলিশের অভিযান, গ্রেপ্তার ৩১

Liton mahmud 7 minutes আগে | ১০:১৪ PM

মুন্সীগঞ্জ প্রতিনিধি:

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে ও মুন্সীগঞ্জ জেলার বিভিন্ন সড়কে ঝটিকা মিছিলের আশঙ্কায় বিশেষ চেকপোস্ট ও অভিযান পরিচালনা করেছে জেলা পুলিশ। এ সময় কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ৩১ সদস্যকে তিন-টি হায়েস মাইক্রোবাসসহ গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) মধ্যরাত থেকে ভোর পর্যন্ত জেলার বিভিন্ন থানা এলাকায় এ বিশেষ অভিযান ও চেকপোস্ট পরিচালনা করা হয়। পুলিশ জানায়, ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে কিংবা জেলার বিভিন্ন সড়কে যেকোনো সময় ঝটিকা মিছিলের চেষ্টা হতে পারে—এমন তথ্যের ভিত্তিতে জেলার গুরুত্বপূর্ণ সড়ক ও প্রবেশপথে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়।

পুলিশ সূত্রে জানা যায়, মুন্সীগঞ্জ সদর থানা পুলিশের একটি চেকপোস্টে রাত আনুমানিক ১টা ২০ মিনিটে প্রেসিডেন্ট প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহম্মেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের গেটের সামনে একটি হায়েস মাইক্রোবাস থামিয়ে তল্ল-াশি করা হয়। এ সময় গাড়িতে থাকা কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ১০ সদস্যকে গ্রেপ্তার করা হয়।

এরপর রাত আনুমানিক ১টা ৪৫ মিনিটে মুন্সীগঞ্জ সদর থানাধীন হাতিমারা মোড়ে হাতিমারা তদন্তকেন্দ্রের পরিচালিত চেকপোস্টে একটি হায়েস মাইক্রোবাসে তল্ল-াশি চালানো হয়। সেখান থেকে আরও ১১ জনকে গ্রেপ্তার করা হয়।

অন্যদিকে, শ্রীনগর থানাধীন ছনবাড়ি বাসস্ট্যান্ড এলাকায় রাত আনুমানিক ২টার দিকে চেকপোস্ট পরিচালনার সময় একটি হায়েস মাইক্রোবাসে তল্ল-াশি চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের আরও ১০ সদস্যকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের দাবি, তিন-টি মাইক্রোবাসে তল্ল-াশি চালিয়ে মাস্কসহ ‘নৌকা মার্কায় ভোট দিন’ লেখা বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

জেলা পুলিশের পৃথক চেকপোস্ট ও অভিযানে মোট ৩১ জনকে তিন-টি হায়েস মাইক্রোবাসসহ গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে মুন্সীগঞ্জ জেলা পুলিশ।

বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ