মোঃ বাবুল মিয়া ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি
ময়মনসিংহের ভালুকায় অভিযান চালিয়ে ৩০০ পিস ইয়-াবা ট্যাবলেটসহ দুই মা-দক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। উদ্ধারকৃত ইয়-াবার আনুমানিক বাজারমূল্য প্রায় দেড় লাখ টাকা।
শনিবার (০৮ আগস্ট) রাত ১০টা ১৫ মিনিটের দিকে ভালুকা মডেল থানাধীন জামিরদিয়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, ময়মনসিংহের পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসানের সার্বিক তত্ত্বাবধানে এবং অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) আবদুল্লাহ আল মামুন ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি-দক্ষিণ)-এর ওসি মুহাম্মাদ মাহবুবুল হকের নির্দেশনায় মা-দকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করেন ডিবি পুলিশের এসআই (নিঃ) রাজীব তালুকদার ও তাঁর সঙ্গীয় ফোর্স।
অভিযানে জামিরদিয়া এলাকা থেকে ওই দুই মা-দক কারবারিকে আটক করা হয়। পরে তাদের হেফাজতে থাকা ৩০০ পিস ইয়-াবা জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন ত্রিশাল উপজেলার দরিকাঠাল গ্রামের মোঃ ইউনুছ আলীর ছেলে মোঃ আবু সাইদ (৩৫) এবং একই উপজেলার কুষ্টিয়া গ্রামের আঃ মতিনের ছেলে মোঃ আলমাছ (২৬)। তারা দুজনই বর্তমানে ভালুকা থানার জামিরদিয়া মাস্টারবাড়ী (মায়ের মসজিদ) এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করে মা-দক ব্যবসা পরিচালনা করে আসছিলেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ডিবি পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। জেলাজুড়ে মা-দক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।