তাজা খবর
বিজ্ঞাপন

ময়মনসিংহে ফেসবুকে চাঁ’দা’বা’জি’র ভিডিও ভাইরাল রাতেই সিটি প্রশাসকের অভিযানে হাতেনাতে আটক ২

মোঃ বাবুল মিয়া ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি

  1. নগরীর পাটগুদাম ব্রিজমোড় এলাকায় চাঁদাবাজির একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ার পর বিশেষ অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে চাঁদাবাজি করার সময় চক্রের দুই সদস্যকে হাতেনাতে আটক করা হয়। আজ (১৮ জুলাই) রাত ১টার দিকে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক রুকুনোজ্জামান রোকনের উপস্থিতিতে এই অভিযান চালানো হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, পাটগুদাম ব্রিজমোড় এলাকায় দীর্ঘদিন ধরে একটি চক্র সাধারণ ব্যবসায়ী ও পরিবহন চালকদের কাছ থেকে অর্থ আদায় করে আসছিল। সম্প্রতি এই সংক্রান্ত একটি ভিডিও ফেসবুকে প্রকাশের পর বিষয়টি সিটি কর্পোরেশন কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হয়।

এরই প্রেক্ষিতে, গত রাতে সিটি প্রশাসক রুকুনোজ্জামান রোকন ওই এলাকায় যান এবং অভিযান পরিচালনা করেন। অভিযানকালে চাঁদাবাজির সাথে জড়িত থাকার অভিযোগে দুইজনকে হাতেনাতে আটক করে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।

অভিযানের বিষয়ে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক রুকুনোজ্জামান রোকন জানান, “সোশ্যাল মিডিয়ায় চাঁদাবাজির ভিডিওটি নজরে আসার পর আমরা আইনগত ব্যবস্থা নিয়েছি। নগরীতে যেকোনো ধরনের অবৈধ অর্থ আদায় ও নৈরাজ্য বন্ধে সিটি কর্পোরেশন জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। আটককৃত দুইজনকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হবে।”

বিজ্ঞাপন
  • এদিকে, ফেসবুকে ভিডিও প্রকাশের পর দ্রুত অভিযান পরিচালনা এবং অভিযুক্তদের আটক করে পুলিশে দেওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষ।

বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ