তাজা খবর
বিজ্ঞাপন

ময়মনসিংহে স্লুইসগেটের পানিতে ভাসছিল ড্রাম, ভেতরে মিলল অ”জ্ঞা”ত ব্য”ক্তি”র ব”স্তা”ব”ন্দী লা”শ।  

 

​মোঃ বাবুল মিয়া ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি

​ময়মনসিংহ সদর উপজেলার বেগুনবাড়ি স্লুইসগেট এলাকা থেকে প্লাস্টিকের ড্রামের ভেতর থেকে বস্তাবন্দী অবস্থায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির (আনুমানিক ৫০ বছর) মর-দেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সকালে স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে খবর পেয়ে কোতোয়ালি মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মর-দেহটি উদ্ধার করে।পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বুধবার সকালে বেগুনবাড়ি এলাকার স্লুইসগেটের নিচে পানিতে একটি বড় প্লাস্টিকের ড্রাম ভাসতে দেখেন স্থানীয় লোকজন। দীর্ঘক্ষণ ড্রামটি একই স্থানে আটকে থাকায় এবং সেখান থেকে দুর্গন্ধ ছড়ালে স্থানীয়দের মনে সন্দেহ দানা বাঁধে। একপর্যায়ে তারা বিষয়টি কোতোয়ালি মডেল থানা পুলিশকে অবহিত করেন। খবর পেয়ে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পরে স্থানীয়দের সহায়তায় ড্রামটি পানি থেকে ওপরে তুলে আনা হয়। ড্রামের মুখ খুলে ভেতরে তল্ল-াশি চালাতেই বেরিয়ে আসে বস্তাবন্দী অবস্থায় রাখা ওই অজ্ঞাত ব্যক্তির ল-াশ।হত-্যাকাণ্ডের নৃ-শংসতা আড়াল করতে এবং প্রমাণ নষ্ট করতেই মর-দেহটি এভাবে ড্রামবন্দী করে পানিতে ভাসিয়ে দেওয়া হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শিবিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে সংবাদমাধ্যমকে জানান, নি-হত ব্যক্তির সঠিক পরিচয় এখনো জানা যায়নি। মর-দেহের পরিচয় শনাক্তকরণের জন্য পিবিআইসহ (পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন) অপরাধ তদন্ত বিভাগের অন্যান্য সংস্থাকে অবহিত করা হয়েছে।ওসি আরও জানান, সুরতহাল প্রতিবেদন তৈরির পর মর-দেহটি ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এটি যে একটি পরিকল্পিত হত-্যাকাণ্ড, তা প্রাথমিকভাবে স্পষ্ট। তবে ময়নাতদন্তের প্রতিবেদন হাতে এলে মৃত-্যুর প্রকৃত কারণ ও সময় নিশ্চিত হওয়া যাবে। এই নৃ-শংস ঘটনার পেছনে জড়িতদের খুঁজে বের করতে পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে এবং মামলার প্রস্তুতি চলছে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ