তাজা খবর
বিজ্ঞাপন

ময়মনসিংহ হালুয়াঘাটে পা-চারের সময় ২ বিপন্ন ল”জ্জা”ব”তী বা”ন”র উদ্ধার পা-চারকারী পলাতক

মোঃ বাবুল মিয়া ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি

ময়মনসিংহের হালুয়াঘাট বাসস্ট্যান্ড এলাকা থেকে আন্তর্জাতিকভাবে চরম বিপন্ন প্রজাতির দুটি লজ্জাবতী বানর স্লো লরিস উদ্ধার করেছে বন অধিদপ্তরের ওয়াইল্ডলাইফ ক্রাইম কন্ট্রোল ইউনিট (ডব্লিউসিসিইউ)। শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এক বিশেষ অভিযানে বাজারের ব্যাগ থেকে প্রানী দুটি উদ্ধার করা হয়। তবে অভিযানের উপস্থিতি টের পেয়ে চতুর পা-চারকারীরা চম্পট দেওয়ায় কাউকে ঘটনাস্থল থেকে আটক করা সম্ভব হয়নি।

বন বিভাগ ও স্থানীয় সূত্রে জানা যায়, একটি সংঘবদ্ধ পা-চারকারী চক্র দুর্লভ প্রজাতির বন্যপ্রাণী দুটি সীমান্ত এলাকা থেকে সংগ্রহ করে দূরপাল্লার বাসে করে ঢাকায় পা-চারের উদ্দেশ্যে বাসস্ট্যান্ডে অবস্থান করছিল। খবর পেয়ে বন অধিদপ্তরের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের একটি চৌকস দল দ্রুত ঘটনাস্থলে অভিযান চালায়। এ সময় সংকেত পেয়ে পা-চারকারীরা ব্যাগভর্তি বানর দুটি রেখে ভিড়ের মধ্যে পালিয়ে যায়। পরবর্তীতে পরিত্যক্ত ব্যাগ তল্ল-াশি চালিয়ে ভেতর থেকে দুটি লজ্জাবতী বানর উদ্ধার করা হয়।

বন অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, স্লো লরিস বা লজ্জাবতী বানর আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘের (আইইউসিএন) লাল তালিকাভুক্ত একটি বিপন্ন বন্যপ্রাণী। বাংলাদেশে বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২ অনুযায়ী এটি একটি সংরক্ষিত প্রজাতি এবং এদের হত-্যা ধরা বা পা-চার করা কঠোর শাস্তিযোগ্য ও জামিনঅযোগ্য অপরাধ।

বিজ্ঞাপন

উদ্ধার করা লজ্জাবতী বানর দুটিকে বর্তমানে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং প্রাথমিক চিকিৎসা প্রদান করা হচ্ছে। আইনি প্রক্রিয়া শেষ করে প্রাণী দুটিকে তাদের উপযুক্ত ও নিরাপদ কোনো প্রাকৃতিক বনাঞ্চলে মুক্ত করে দেওয়া হবে বলে জানিয়েছেন কর্মকর্তারা। একই সঙ্গে এ পা-চারচক্রের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে কাজ করছে পুলিশ ও বন বিভাগ।

বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ