তাজা খবর
বিজ্ঞাপন

ময়মনসিংহ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ডিবির ওসি মোঃ মাহবুবুল হকের দিকনির্দেশনামূলক বক্তব্য

মোঃ বাবুল মিয়া ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি

ময়মনসিংহ জেলা পুলিশের নিয়মিত আয়োজনের অংশ হিসেবে অনুষ্ঠিত হয়ে গেল মাসিক কল্যাণ সভা। সভায় জেলাজুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ এবং পুলিশ সদস্যদের সার্বিক কল্যাণ নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।উক্ত সভায় জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাহবুবুল হক উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ ও দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন।নিজের বক্তব্যে ওসি ডিবি মোঃ মাহবুবুল হক মা-দকমুক্ত সমাজ গঠন, সামাজিক অপরাধ রোধ এবং সাধারণ মানুষের নিরাপত্তা জোরদারে মাঠপর্যায়ের পুলিশ সদস্যদের আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান। তিনি বলেন, পেশাদারিত্ব, সততা ও মানবিক আচরণের মাধ্যমে জনগণের ট্রাস্ট অর্জনে সবাইকে একযোগে কাজ করতে হবে। পুলিশের প্রতিটি সদস্যকে সুনির্দিষ্ট দায়িত্ববোধ ও স্বচ্ছতার সাথে অর্পিত দায়িত্ব পালনের ওপর তিনি জোর তাগিদ দেন।সভায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদানের জন্য সভায় সেরা পারফর্মকারী সদস্যদের মাঝে পুরস্কার ও প্রশংসাপত্র বিতরণ করা হয়।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ