চাঁদপুর সদর উপজেলার ৭ নম্বর তরপুরচন্ডী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মোঃ এমরান গাজী মা-দক, সন্ত্রাস ও অপরাধমুক্ত একটি শান্তিপূর্ণ ওয়ার্ড গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন।
তিনি ৭ নম্বর তরপুরচন্ডী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। আসন্ন নির্বাচনকে সামনে রেখে তিনি ওয়ার্ডের সাধারণ মানুষের পাশে থেকে এলাকার উন্নয়ন, তরুণদের মা-দক থেকে দূরে রাখা, সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা এবং একটি সুন্দর ও বাসযোগ্য পরিবেশ গড়ে তোলার প্রতিশ্রুতি দিচ্ছেন।
মোঃ এমরান গাজী বলেন, নির্বাচিত হলে তিনি দল-মত ও শ্রেণি-পেশার ঊর্ধ্বে উঠে ওয়ার্ডবাসীর সেবা করতে চান। বিশেষ করে মা-দক ও সন্ত্রাসের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলে তরুণ প্রজন্মকে খেলাধুলা, শিক্ষা ও ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
তিনি আরও বলেন, ৫ নম্বর ওয়ার্ডকে মা-দক ও সন্ত্রাসমুক্ত একটি আদর্শ ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে চাই। জনগণের ভোটে নির্বাচিত হলে উন্নয়ন ও জনসেবাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করব।
স্থানীয় ভোটারদের সঙ্গে মতবিনিময়, উঠান বৈঠক ও গণসংযোগের মাধ্যমে নিজের নির্বাচনী পরিকল্পনা তুলে ধরছেন মেম্বার পদপ্রার্থী মোঃ এমরান গাজী। তাঁর প্রত্যাশা, এলাকার মানুষ উন্নয়ন, শান্তি ও জনসেবার পক্ষে তাঁকে সমর্থন দেবেন।