সিআইডি প্রধানের সাথে এফবিআই প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ।
ডেস্ক রিপোর্ট :
অদ্য ০৩ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ, সিআইডি সদর দপ্তর, ঢাকায় সিআইডি প্রধান অ্যাডিশনাল আইজিপি ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইন মহোদয়ের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই) প্রতিনিধিদলের এক সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
এফবিআই প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন জনাব, Riley Palmertree, FBI Assistant Legal Attaché, Office of Legal Attaché, United States Embassy, Dhaka এবং জনাব Mohammad Aminul Islam, Police Liaison Specialist, Office of Legal Attaché, United States Embassy, Dhaka।
সৌজন্য সাক্ষাৎকালে অনলাইন প্রতারণা (Online Scamming) প্রতিরোধ ও দমন, এ-সংক্রান্ত তদন্ত কার্যক্রমে পারস্পরিক সহযোগিতা, তথ্য-উপাত্ত বিনিময়, সক্ষমতা বৃদ্ধি এবং প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনাসহ বিভিন্ন বিষয়ে ফলপ্রসূ আলোচনা অনুষ্ঠিত হয়। এছাড়াও উভয় সংস্থার মধ্যে পারস্পরিক আইনি সহায়তা, অভিজ্ঞতা বিনিময় এবং অনলাইনভিত্তিক আর্থিক ও সংঘবদ্ধ অপরাধ মোকাবেলায় যৌথ সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে মতবিনিময় হয়।
সাক্ষাৎকালে সিআইডির সাইবার পুলিশ সেন্টার (CPC), ফিন্যান্সিয়াল ক্রাইম ,অর্গানাইজড ক্রাইম এবং মানব পা-চার (THB) ইউনিটের প্রতিনিধিসহ সিআইডির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।