তাজা খবর
বিজ্ঞাপন

*মা-দক বিরোধী অভিযানে চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ বোস্তামী থানা এলাকা হতে ১২টি অবৈধ মা-দকদ্রব্য গা-ঁজা গাছ উদ্ধারসহ গা-ঁজা গাছ চাষাবাদে অভিযুক্ত লোকমান হোসেন ‘কে গ্রেফতার করেছে র‌্যাব-৭,চট্টগ্রাম।

Md. Jasim Chittagong 2 hours আগে | ১১:৪৯ AM

*মা-দক বিরোধী অভিযানে চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ বোস্তামী থানা এলাকা হতে ১২টি অবৈধ মা-দকদ্রব্য গা-ঁজা গাছ উদ্ধারসহ গা-ঁজা গাছ চাষাবাদে অভিযুক্ত লোকমান হোসেন ‘কে গ্রেফতার করেছে র‌্যাব-৭,চট্টগ্রাম।

চট্টগ্রাম প্রতিনিধি মোঃ জসিম

০১। র‌্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন ০৭নং ওয়ার্ড, পশ্চিম শাজিনগর সাকিনের লোকমান হোসেন এর বসতঘরের টিনের চালের উপর টপের ভিতর সুকৌশলে অবৈধ মা-দকদ্রব্য গা-ঁজা গাছ চাষ করে আসছে। উক্ত তথ্যের ভিত্তিতে গত ২৭ জুলাই ২০২৬ ইং তারিখ আনুমানিক রাত ২৩০০ ঘটিকায় র‌্যাব-৭, চট্টগ্রাম এর একটি আভিযানিক দল বর্ণিত স্থানে অভিযান পরিচালনা করে অভিযুক্ত লোকমান হোসেন(৪৪), পিতা-মৃত হোসেন মিয়া, সাং-হায়দ্রাবাদ, থানা-বাঞ্চারামপুর, জেলা-ব্রাহ্মণবাড়িয়া’কে আটক করতে সক্ষম হয়। পরবর্তীতে অভিযুক্ত লোকমান হোসেন এর বসতঘরের টিনের চালের উপর ০২টি প্লাস্টিকের ব-ালতির টপে, প্রতিটিতে ০৬ টি করে সর্বমোট ১২টি গা-ঁজা গাছ উদ্ধার পূর্বক জব্দ করা হয়।

০২। গ্রেফতারকৃত অভিযুক্ত ও উদ্ধারকৃত মা-দকদ্রব্য গা-ঁজা গাছ সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ বোস্তামী থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ