মা-দক ব্যবসায়ী অস্ত্রবাজদের আতংক ওসি সাজেদু্ল।
২ মাসে সোয়া লাখ ইয়-াবাসহ ২৮৬ জন অপরাধী গ্রেফতার।
নিজস্ব প্রতিনিধি
মা-দক ব্যবসায়ী, অস্ত্রধারী ডাকাত দলের আতংক কুমিল্লা জেলার দাউদকান্দি মডেল থানার ওসি মোহাম্মদ সাজেদুল ইসলাম পল-াশ।
যোগদানের মাত্র ২ মাসে সাহসিকতার সঙ্গে মা-দক পা-চার ও চোর ডাকাতের মতো ২৮৬জন অপরাধীকে আটকে কঠোর পদক্ষেপ নিয়ে থানা এলাকর আইনশৃঙ্খলার স্বাভাবিক রেখে জনমনে স্থান করে নিয়েছে।
অনুসন্ধানে জানা গেছে গত চলতি বছরের জুলাই মাসের ৫ তারিখে দাউদকান্দি থানার অফিসার ইনচার্জ হিসেবে যোগদান করেন তিনি।
থানা এলাকার মহাসড়কে টহল দিয়ে গত চলতি মাসের ০৫/০৯/২০২৬ তারিখ পর্যন্ত
১ লক্ষ ২৪ হাজার ৯শত ৬৬ পিস ইয়-াবা ট্যাবলেট,
৭শত ২৭ কেজি ৪০০ গ্রাম গা-ঁজা, ১হাজার ৫শত ৭৫ বোতল ভারতীয় ফেয়ারডি সিরাপ,
১হাজার ২শত ১ বোতল স্কাফ সিরাপ, ৬ বোতল বোটকা মদ, ২ টি বিদেশী পিস্তল ৫ রাউন্ড গুলিসহ মা-দক মামলার ৫৮ জন, গ্রেফতারী পরোয়ানার ৯৪ জন, ডাকাতির সাথে জড়িত -৫৬ জন, চুরি ছিনতাইকারী ২৮সহ সর্বমোট-২৮৬ জনকে গ্রেফতার করে।
অপরাধীদের বিরুদ্ধে দাউদকান্দি থানা পুলিশের অব্যাহত অভিযানে থানা এলাকার সাধারন নাগরিকের জীবনযাত্রা শান্তিপূর্ণ রয়েছে বলে স্বস্তির নিঃশ্বাস নাগরিক সমাজে।
দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলাম বলেন, কুমিল্লা জেলার মধ্যে দাউদকান্দি একটি গুরুত্বপূর্ণ স্থান। পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ মা-দক ও অস্ত্রের বিরুদ্ধে নিয়মিত টহল জোরদার করা হচ্ছে। মা-দক, অস্ত্র, ডাকাতি, ছিনতাই ও চুরিসহ অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।