তাজা খবর
বিজ্ঞাপন

বাঁশখালী জলদী ৫নং ওয়ার্ডে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ

Aminul islam বাঁশখালী ১৫ দিন আগে | ০১:১৪ AM

জননেত্রী শেখ হাসিনার নির্দেশনার আলোকে বাঁশখালী পৌরসভা আওয়ামী যুবলীগ, অঙ্গ ও সহযোগী সংগঠন এবং আওয়ামী নবীন ঐক্য পরিষদের উদ্যোগে বাঁশখালী পৌরসভা ও দক্ষিণ বাঁশখালীর ছনুয়া শেখেরখীল এলাকার বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।

ত্রাণ বিতরণ কর্মসূচিতে উপস্থিত থেকে বন্যাদুর্গত পরিবারের হাতে ত্রাণসামগ্রী তুলে দেন কারানির্যাতিত বাঁশখালী পৌরসভা যুবলীগ নেতা ও সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থী মোহাম্মদ বেলাল উদ্দীন।

এ সময় আরও উপস্থিত ছিলেন আওয়ামী নবীন ঐক্য পরিষদ চট্টগ্রাম মহানগরের সভাপতি সাহাদাত ইসলাম (দুধু মিয়া), বাঁশখালী পৌরসভা শ্রমিক লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইকবাল হোসেন, আওয়ামী নবীন ঐক্য কেন্দ্রীয় নির্বাহী সংসদের উপ-প্রচার সম্পাদক মোহাম্মদ মানিক, ছাত্রলীগ নেতা মোহাম্মদ কবির সিকদার এবং বাঁশখালী উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এম. আউয়াল টিপু।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এই মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তারা বলেন, দুর্যোগকবলিত মানুষের প্রয়োজন অনুযায়ী ভবিষ্যতেও এ ধরনের সহযোগিতা অব্যাহত রাখার চেষ্টা করা হবে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আপনার মতামত জানান

আরও সংবাদ

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ