তাজা খবর
বিজ্ঞাপন

মুন্সীগঞ্জে ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ উপলক্ষে ইসলামী আন্দোলনের সমাবেশ ও গণমিছিল

Liton mahmud 2 hours আগে | ০৬:৪৫ PM

নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ:

‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ উপলক্ষে মুন্সীগঞ্জে সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৫ আগস্ট) বিকেল ৩টায় মুন্সীগঞ্জ শহরের কাছারীস্থ কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে ইসলামী আন্দোলন বাংলাদেশ মুন্সীগঞ্জ সদর উপজেলা ও মুন্সীগঞ্জ পৌর শাখার যৌথ উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মুন্সীগঞ্জ সদর থানা শাখার সভাপতি হাজী ফারুক হোসেন হাওলাদার। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মুন্সীগঞ্জ জেলা শাখার সেক্রেটারি গাজী রফিকুল ইসলাম বাদল।

বিজ্ঞাপন

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মুন্সীগঞ্জ জেলা শাখার যুগ্ম সেক্রেটারি মুফতি সানাউল্লাহ কাসেমী, বাংলাদেশ মুজাহিদ কমিটি মুন্সীগঞ্জ সদর উপজেলা শাখার সভাপতি হাজী মো. কাউছার আহমেদ, বাংলাদেশ মুজাহিদ কমিটির সেক্রেটারি আলহাজ্জ হাফেজ সাঈদ আহম্মেদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ মুন্সীগঞ্জ সদর থানা শাখার সেক্রেটারি মুফতি ওমর ফারুক বিক্রমপুরী এবং বাংলাদেশ মুজাহিদ কমিটি মুন্সীগঞ্জ সদর উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্জ আহাম্মদ সরদার।

সমাবেশে বক্তারা জুলাই গণ-অভ্যুত্থানের তাৎপর্য তুলে ধরে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং তাদের আত্মত্যাগের চেতনা ধারণ করে ন্যায়ভিত্তিক, বৈষম্যহীন ও কল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠার আহ্বান জানান।

সমাবেশ শেষে অংশগ্রহণকারীরা একটি গণমিছিল বের করেন। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে নির্ধারিত স্থানে গিয়ে শেষ হয়।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আপনার মতামত জানান

আরও সংবাদ

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ