তাজা খবর
বিজ্ঞাপন

মুন্সীগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে বিএনপির সচেতনতামূলক লিফলেট বিতরণ

Liton mahmud ৪ দিন আগে | ০৮:৩২ PM

মুন্সীগঞ্জ প্রতিনিধি:

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে কেন্দ্রীয় বিএনপির নির্দেশনায় মুন্সীগঞ্জে সচেতনতামূলক লিফলেট বিতরণ কর্মসূচি পালন করা হয়েছে।

শুক্রবার (২৩ অক্টোবর) জুমার নামাজের পর মুন্সীগঞ্জ শহরের সুপার মার্কেট থেকে কালীবাড়ী সড়ক পর্যন্ত বিভিন্ন এলাকায় এ কর্মসূচি পরিচালনা করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. মো. রফিকুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর আহ্বায়ক ডা. মো. এ কে এম মফিজুল ইসলাম, সদস্য ডা. মো. জাহাঙ্গীর আলম, বিএমইউ ঢাকার পিস এস-১-এর অধ্যাপক ডা. জাহাঙ্গীর হোসেন এবং জেলা যুবদলের সভাপতি মো. সোহেল আহমেদ রানা। এ ছাড়া ড্যাব, যুবদল ও বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা কর্মসূচিতে অংশ নেন। লিফলেট বিতরণ কার্যক্রমে সার্বিক সহযোগিতা করেন ড্যাবের নেতৃবৃন্দ।

বিজ্ঞাপন

কর্মসূচি শেষে বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. মো. রফিকুল ইসলাম বলেন, কেন্দ্রীয় বিএনপির নির্দেশনায় ডেঙ্গু প্রতিরোধে সারা দেশে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় মুন্সীগঞ্জে এ কর্মসূচি পালন করা হয়েছে।

তিনি আরও বলেন, বিতরণ করা লিফলেটে ডেঙ্গু প্রতিরোধের উপায়, ডেঙ্গুতে আক্রান্ত হলে করণীয় এবং কোথায় চিকিৎসা নিতে হবে—এসব বিষয়ে প্রয়োজনীয় তথ্য তুলে ধরা হয়েছে।

ডেঙ্গুর বিস্তার রোধে জনসচেতনতা বৃদ্ধি এবং সাধারণ মানুষকে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণে উদ্বুদ্ধ করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা জানান।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ