তাজা খবর
বিজ্ঞাপন

মুন্সীগঞ্জে দেশীয় বন্দুক ও অস্ত্র তৈরির সরঞ্জামসহ আটক ১

Liton mahmud ১০ দিন আগে | ১১:৫৭ PM

মুন্সীগঞ্জ প্রতিনিধি:

মুন্সীগঞ্জ সদর উপজেলার শিলই ইউনিয়নে অভিযান চালিয়ে দেশীয় আগ্নেয়-াস্ত্র ও অস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জামসহ কমর উদ্দিন (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

সোমবার (৩১ আগস্ট) দুপুরে শিলই ইউনিয়নের মৃধা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক কমর উদ্দিন শিলই মধ্যকান্দি এলাকার সাইফুল বেপারীর ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, মুন্সীগঞ্জ সদর থানা পুলিশের একটি বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে মৃধা বাজার এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় স্থানীয়দের সহযোগিতায় কমর উদ্দিনকে আটক করা হয়।

বিজ্ঞাপন

পরে তার কাছ থেকে একটি দেশীয় একনলা বন্দুক, একটি শর্টগানের কার্তুজের খোসা, একটি অ্যাঙ্গেল কাটিং মেশিন ও একটি ড্রিল মেশিন উদ্ধার করা হয়।

পুলিশের দাবি, উদ্ধার করা সরঞ্জামগুলো দিয়ে দেশীয় অস্ত্র তৈরির কাজ করা হতো কি না, সে বিষয়ে তদন্ত চলছে।

এ ঘটনায় আটক কমর উদ্দিনের বিরুদ্ধে মুন্সীগঞ্জ সদর থানায় অস্ত্র আইনে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে। একই সঙ্গে তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ