তাজা খবর
বিজ্ঞাপন

মুন্সীগঞ্জে পাঁচতলা ভবনে আগুন, অল্পের জন্য রক্ষা

Liton mahmud 2 hours আগে | ০৯:৪৭ PM

মুন্সীগঞ্জ প্রতিনিধি:

মুন্সীগঞ্জ পৌরসভার মাঠপাড়া এলাকায় পাঁচতলা একটি ভবনের নিচতলার বৈদ্যুতিক মিটার বোর্ডে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

ফায়ার সার্ভিসের দ্রুত তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন ভবনের বাসিন্দারা।

এ ঘটনায় কেউ হতাহত হননি, তবে ১০টি বৈদ্যুতিক মিটার ক্ষতিগ্রস্ত হয়েছে।

বিজ্ঞাপন

শুক্রবার (৬ নভেম্বর) রাত ৭টা ৫৮ মিনিটে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে অগ্নিকাণ্ডের খবর পায় মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। ভবন-টি মনির হোসেন হারেজের মালিকানাধীন।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম পিএফএম জানান, খবর পাওয়ার পরপরই মুন্সীগঞ্জ ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় লোকজনের সহযোগিতায় আগুন নির্বাপণ করে।

তিনি আরও জানান, মিটার বোর্ডে আগুন লাগার পর প্রচুর ধোঁয়া সৃষ্টি হলে ভবনের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ও নিরাপদে বাসিন্দাদের ভবন থেকে নিচে নামিয়ে আনেন।

বিজ্ঞাপন

প্রাথমিকভাবে বৈদ্যুতিক গোলযোগের কারণে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে আগুন নিয়ন্ত্রণ ও বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নেওয়ায় বড় ধরনের প্রা-ণহানি ও সম্পদের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে।

বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ