তাজা খবর
বিজ্ঞাপন

মুন্সীগঞ্জে ফ্যামিলি কার্ড কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা, দ্রুত বাস্তবায়নের নির্দেশ জেলা প্রশাসকের

Liton mahmud 1 hour আগে | ০২:১১ PM

নিজস্ব প্রতিনিধি,মুন্সীগঞ্জ:

মুন্সীগঞ্জে সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের অগ্রগতি, উপকারভোগীদের তথ্য যাচাই-বাছাই এবং কার্যক্রম বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে জেলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৮ জুলাই ২০২৬) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান। সভায় সভাপতিত্ব করেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক এ. কে. এম. ইরাদত। এছাড়া উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শরীফ উল্যাহ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. জুবায়ের হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মো. বিল্লাল হোসেন, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. আলাল উদ্দিনসহ জেলা কমিটির অন্যান্য সদস্যরা।

বিজ্ঞাপন

সভায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের বর্তমান অগ্রগতি, প্রকৃত উপকারভোগীদের তথ্য যাচাই-বাছাই, বাস্তবায়নে বিদ্যমান চ্যালেঞ্জ এবং দ্রুত ও স্বচ্ছ উপায়ে কার্যক্রম সম্পন্ন করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী সংশ্লিষ্ট সকল কর্মকর্তাকে নির্ধারিত সময়ের মধ্যে যথাযথ যাচাই-বাছাই নিশ্চিত করে কার্যক্রম বাস্তবায়নের নির্দেশনা দেন। তিনি সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুফল প্রকৃত উপকারভোগীদের দোরগোড়ায় পৌঁছে দিতে সংশ্লিষ্ট সকল দপ্তরের আন্তরিকতা, সমন্বয় এবং দায়িত্বশীলতার ওপর গুরুত্বারোপ করেন।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আপনার মতামত জানান

আরও সংবাদ

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ