মৌলভীবাজারে চা বিক্রেতা দুরুদ মিয়া হত-্যার দায়ে ১ জনের মৃত-্যুদন্ড দিয়েছেন আদালত।
ইমন দেব চৌধুরী।
মৌলভীবাজার।

মৌলভীবাজার সদর উপজেলার নারাইনপাশা এলাকার চা বিক্রেতা দুরুদ মিয়াকে পরিকল্পিত ভাবে হত-্যার দায়ে ১ জনের মৃত-্যুদন্ড প্রদান করেছেন অতিরিক্ত দায়রা জজ আদালত। এ মামলার ৭ আসামীকে বেকসুর খালাস দেয়া হয়।
সোমবার দুপুরে এই মামলার রায় দেন অতিরিক্ত জেলা জজ আদালতের বিজ্ঞ বিচারক শামসাদ বেগম, আসামী ছাদিক মিয়াকে মৃত-্যুদন্ড প্রদান করেন।
ঘটনার বিবরণে জানা যায়, ২০০৮ সালের ১২ জুন সকালে সদর উপজেলার নারাইনপাশা এলাকার চায়ের দোকানদার দুরুদ মিয়া পাওনা টাকা ১,২৬৩ টাকা ছাদিক মিয়ার কাছে চান। এতে ছাদিক মিয়া ক্ষিপ্ত হয়ে ঘটনাস্থল থেকে চলে গিয়ে কিছুক্ষণ পর দলবল নিয়ে এসে দুরুদ মিয়া উপর ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে গুরুত্বর আহত করেন। উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেল চিকিৎসক দুরুদ মিয়াকে মৃত ঘোষনা করেন। পরে ১২ জুন রাত সাড়ে ১১টায় নি-হতের ছেলে মকবুল মিয়া ৮ জনকে আসামী করে মৌলভীবাজার মডেল থানায় মামলা দায়ের করেন।
দীর্ঘ শুনানী শেষে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় ফৌজদারী কার্যবিধির ৩০২ ধারার আসামী ছাদিক মিয়াকে আতালতের বিজ্ঞ বিচারক মৃত-্যুদন্ড প্রদান করেন। সন্দেহাতীতভাবে প্রমাণিত না হওয়ায় তছকির মিয়া, সিরাজ মিয়া, নুরুল ইসলাম, ছাইফুর রহমান, আতাউর রহমান, শফিক মিয়া, আছাব মিয়াকে খালাস দেয়া হয়।
পাবলিক প্রসিকিউটর (পিপি) এডভোকেট ড. আব্দুল মতিন চৌধুরী এই রায়ে সন্তোষ প্রকাশ করে বলেন প্রকৃত আসামীদের দন্ড প্রদানে বাদী পক্ষসহ আইনের প্রতি মানুষের আস্থা ও শ্রদ্ধা বাড়বে।