তাজা খবর
বিজ্ঞাপন

রাজবিলার শিলক খাল রক্ষা ও অবৈধভাবে ব-ালু উত্তোলন বন্ধে মানববন্ধন

Desk Editor ২৫ দিন আগে | ০৯:৪৪ PM

রাজবিলার শিলক খাল রক্ষা ও অবৈধভাবে ব-ালু উত্তোলন বন্ধে মানববন্ধন

 

মুহাম্মদ আলী,বান্দরবান জেলা প্রতিনিধি:

 

বিজ্ঞাপন

বান্দরবান সদর উপজেলার রাজবিলা এলাকায় শিলক খাল রক্ষা ও অবৈধভাবে ব-ালু উত্তোলন বন্ধের দাবিতে শান্তিপূর্ণ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

 

 

বিজ্ঞাপন

সোমবার (১৭ আগস্ট) বিকেল ৩টায় বান্দরবান প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

 

 

বিজ্ঞাপন

এ সময় রাজবিলা সচেতন এলাকাবাসী ও শিলক খাল পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির উদ্যোগে আয়োজিত মানববন্ধনে স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন।

 

 

বিজ্ঞাপন

মানববন্ধনে বক্তারা বলেন, শিলক খাল ও ব-ালার ভাঙনসহ সংশ্লিষ্ট পরিবেশগত বিষয়গুলো বিবেচনায় নিয়ে ব-ালু উত্তোলনের কার্যক্রম অবিলম্বে স্থগিত করে বিষয়টি পুনর্বিবেচনা করতে হবে। পরিবেশ, কৃষি, পানি প্রবাহ, ব-ালুর ভাঙন ও জীববৈচিত্র্যের ওপর সম্ভাব্য প্রভাব মূল্যায়ন না হওয়া পর্যন্ত ব-ালু উত্তোলন বন্ধ রাখার দাবি জানান তারা।

 

 

বিজ্ঞাপন

তারা আরও বলেন, স্থানীয় জনগণ, জনপ্রতিনিধি, পরিবেশ বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট অংশীজনের মতামত নিয়ে পুনরায় জনসম্পৃক্ততামূলক পর্যালোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করা প্রয়োজন।

 

 

বিজ্ঞাপন

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, প্রস্তাবিত ব-ালু উত্তোলন এলাকার পরিবেশ ও অবকাঠামোর ক্ষতির ঝুঁকি তৈরি করতে পারে। তাই ব-ালুমহাল ঘোষণা বাতিল করে এলাকাটি সংরক্ষণের উদ্যোগ নেওয়ার দাবি জানান তারা।

 

 

বিজ্ঞাপন

এ ছাড়া শিলক খাল থেকে ব-ালু উত্তোলন বন্ধ করে কঠোর নজরদারি ও আইনানুগ ব্যবস্থা নিশ্চিত করার আহ্বান জানানো হয়। বক্তারা বলেন, খাল ও পরিবেশ রক্ষায় স্থানীয় জনগণের মতামতকে গুরুত্ব দিতে হবে।

 

 

বিজ্ঞাপন

মানববন্ধন থেকে শিলক খাল রক্ষা, ব-ালু উত্তোলন বন্ধ এবং পরিবেশ ও কৃষির ওপর সম্ভাব্য ক্ষতিকর প্রভাব নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ কামনা করা হয়।

বিজ্ঞাপন

আপনার মতামত জানান

আরও সংবাদ

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ