তাজা খবর
বিজ্ঞাপন

*র‍্যাব-৭, চট্টগ্রাম এবং ডিএনসি (নোয়াখালী) কর্তৃক যৌথ অভিযানে নোয়াখালী জেলার সেনবাগ থানা এলাকা হতে মা-দক বিরোধী অভিযানে ৩ হাজার ৯৫০ পিস ইয়-াবা উদ্ধারসহ ০২ জন পেশাদার মা-দক কারবারি আটক এবং মা-দক পরিবহনে ব্যবহৃত ০১টি মোটরসাইকেল জব্দ।

Md. Jasim Chittagong ৪ দিন আগে | ০৩:৫৫ PM

*র‍্যাব-৭, চট্টগ্রাম এবং ডিএনসি (নোয়াখালী) কর্তৃক যৌথ অভিযানে নোয়াখালী জেলার সেনবাগ থানা এলাকা হতে মা-দক বিরোধী অভিযানে ৩ হাজার ৯৫০ পিস ইয়-াবা উদ্ধারসহ ০২ জন পেশাদার মা-দক কারবারি আটক এবং মা-দক পরিবহনে ব্যবহৃত ০১টি মোটরসাইকেল জব্দ।*
চট্টগ্রাম প্রতিনিধি মোঃ জসিম
০১। র‌্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, ০২ জন মা-দক কারবারি মা-দকদ্রব্য ইয়-াবা ট্যাবলেট নিয়ে চট্টগ্রাম হতে নোয়াখালী জেলার সেনবাগ থানার দিকে রওনা করেছে। উক্ত তথ্যের ভিত্তিতে গত ২২ জুলাই ২০২৬ ইং তারিখ আনুমানিক রাত ০২:৩০ ঘটিকায় র‌্যাব-৭, চট্টগ্রাম এবং ডিএনসি (নোয়াখালী) কর্তৃক যৌথ অভিযানে নোয়াখালী জেলার সেনবাগ থানাধীন সেবারহাট বাজারের সামনে ডিএনসি (নোয়াখালী) রেইডিং টিমের সাথে সম্মিলিতভাবে একটি অস্থায়ী চেকপোস্ট পরিচালনা করে তল্ল-াশি শুরু করি। চেকপোষ্ট চলাকালে সেবারহাট মধ্যম বাজারস্থ ফেনী টু চৌমুহনী মহাসড়কের দক্ষিণ পাশে ‘সি এফ মোটো এনকে’ নামীয় ২৫০ সিসি নম্বর বিহীন একটি মোটর সাইকেল উক্ত স্থানে পৌঁছালে র‌্যাব সদস্যরা অভিযুক্ত ১। মোঃ সাইফুল (৩৯), পিতা-সামছুল হক, সাং-মহিদীপুর, থানা-সেনবাগ, জেলা-নোয়াখালী, ২। মোঃ নজরুল ইসলাম(৪১), পিতা-মোঃ সহিদ উল্যা, সাং-মধ্য ইয়ারপুর, থানা-সেনবাগ, জেলা-নোয়াখালীদের আটক করতে সক্ষম হয়। পরবর্তীতে তল্ল-াশী করে অভিযুক্তদের পরিহিত ফুল প্যান্টের পকেটের ভিতরে বিশেষ কৌশলে সাদা স্কচটেপ দ্বারা মোড়ানো অবস্থায় ৩ হাজার ৯৫০ পিস ইয়-াবা উদ্ধার করা হয় যার আনুমানিক মূল্য প্রায় ১১ লক্ষ ৮৫ হাজার টাকা এবং মা-দক পরিবহনে ব্যবহৃতে একটি সাইকেল জব্দ করা হয়।

০২। গ্রেফতারকৃত অভিযুক্তদের ও উদ্ধারকৃত মা-দকদ্রব্য এবং জব্দকৃত আলামত সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে নোয়াখালী জেলার সেনবাগ থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ