তাজা খবর
বিজ্ঞাপন

লামায় সম্প্রীতি মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনালে ট্রাইবেকারে শিলবুনিয়া পাড়া একাদশের জয়

Desk Editor 1 hour আগে | ১০:০২ PM

লামায় সম্প্রীতি মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনালে ট্রাইবেকারে শিলবুনিয়া পাড়া একাদশের জয়

নজরুল ইসলাম, লামা (বান্দরবান) প্রতিনিধি:

 

বান্দরবানের লামা উপজেলায় সম্প্রীতি মিনিবার ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩০ অক্টোবর) বিকেল ২টায় উপজেলার গজালিয়া ইউনিয়নের নাজিরাম পাড়া ও রাসংগ পাড়া এলাকায় এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

ত্রিপুরা স্পোর্টিং ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত ফাইনাল খেলায় নির্ধারিত সময়ে দুই দলের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হয়। শেষ পর্যন্ত খেলা ট্রাইবেকারে গড়ায়। ট্রাইবেকারে ২-০ গোলে জয়লাভ করে শিলবুনিয়া পাড়া একাদশ। এর মধ্য দিয়ে টুর্নামেন্টের শিরোপা অর্জন করে দলটি।

ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলন, লামা উপজেলা শাখার সদস্যসচিব ও বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদ, লামা উপজেলা শাখার সাধারণ সম্পাদক প্রণয় ত্রিপুরা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গজালিয়া ইউনিয়নের রাসংগ পাড়ার কারবারি ছায়াচন্দ্র ত্রিপুরা এবং নাজিরাম ত্রিপুরা পাড়ার কারবারি নাজিরাম ত্রিপুরা।

বিজ্ঞাপন

স্থানীয় যুবসমাজের মধ্যে খেলাধুলার চর্চা বৃদ্ধি, ভ্রাতৃত্ববোধ জাগ্রত করা এবং বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সামাজিক সম্প্রীতি ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তোলার লক্ষ্যে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়।

ত্রিপুরা স্পোর্টিং ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত এ ফুটবল টুর্নামেন্টে স্থানীয় ক্রীড়াপ্রেমী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে ফাইনাল খেলা উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ