তাজা খবর
বিজ্ঞাপন

শিলই হাজী মনির উদ্দিন উচ্চ বিদ্যালয়ে নজরুল ইসলাম মৃধা ফাউন্ডেশনের বৃত্তি প্রদান ও শিক্ষা উপকরণ বিতরণ

Liton mahmud ৪০ দিন আগে | ০৫:০৯ PM

মুন্সীগঞ্জ প্রতিনিধি 

মুন্সীগঞ্জ সদর উপজেলার শিলই হাজী মনির উদ্দিন উচ্চ বিদ্যালয়ে রোববার (২ আগস্ট) সকাল ১১টায় নজরুল ইসলাম মৃধা ফাউন্ডেশনের উদ্যোগে বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলমগীর হোসেন সরকার। এ সময় বিদ্যালয়ের সহকারী শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র কল্যাণ সমিতির সভাপতি মো. শাহিন মোল্লা, সাবেক সভাপতি সুমন মৃধা, সহ-সভাপতি আব্দুল জলিল মৃধা ও খলিলুর রহমান, সহ-সাধারণ সম্পাদক ওমর সানি, সালাউদ্দীন মোল্লা ও ফিরোজ জমাদার, ক্রীড়া সম্পাদক আব্দুল আলীম ভূঁইয়া, আল আমিন বেপারীসহ প্রাক্তন ছাত্র কল্যাণ সমিতির অন্যান্য নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও একটি করে স্কুল ব্যাগ বিতরণ করা হয়। পাশাপাশি বিদ্যালয়ের শিক্ষকদের জন্যও ব্যাগ প্রদান করা হয়। এছাড়া নজরুল ইসলাম মৃধা ফাউন্ডেশনের পক্ষ থেকে খলিলুর রহমান রতন ও আব্দুল জলিল মৃধার উদ্যোগে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে টিফিন বিতরণ করা হয়।

বিজ্ঞাপন

বক্তারা শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনায় মনোযোগী হয়ে দেশ ও সমাজের কল্যাণে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান। এ ধরনের শিক্ষা সহায়তা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়।

 

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ