মোঃ বাবুল মিয়া ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি
শেরপুর থেকে ঢাকা যাওয়ার পথে দুই যাত্রীবাহী বাসের বেপরোয়া প্রতিযোগিতায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে। আজ রোববার ২০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুরের দিকে শেরপুর-ঢাকা মহাসড়কের চাঁনপুর ব্রিজের সামনে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকাগামী দুটি দ্রুতগতির যাত্রীবাহী বাস একে অপরকে ওভারটেক করার চেষ্টা করছিল। চাঁনপুর ব্রিজের কাছাকাছি পৌঁছালে বাস দুটির চালকই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং গাড়ি দুটি সড়ক থেকে ছিটকে পাশের গভীর খাদে পড়ে যায়।
দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। বাসের ভেতরে আটকে পড়া যাত্রীদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। তাৎক্ষণিকভাবে দুর্ঘটনায় গুরুতর আহত বা নি-হতের সুনির্দিষ্ট সংখ্যা জানা সম্ভব হয়নি। এই ঘটনার পর মহাসড়কের ওই অংশে কিছু সময়ের জন্য যান চলাচল বিঘ্নিত হয়।
হাইওয়ে পুলিশ জানিয়েছে, দুর্ঘটনাকবলিত বাস দুটি উদ্ধারের চেষ্টা চলছে এবং ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে।