তাজা খবর
বিজ্ঞাপন

শেরপুর সীমান্তে ৩৯ বিজিবির অভিযান ১ লাখ পাঁচশত টাকার ভারতীয় ম”দ উ”দ্ধা”র

 

মোঃ বাবুল মিয়া ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি

সীমান্তে মা-দক ও চোরা-চালান প্রতিরোধে কঠোর অবস্থানের অংশ হিসেবে শেরপুরের নালিতাবাড়ীতে অভিযান চালিয়ে ১ লক্ষ পাঁচশত টাকার মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

​শনিবার (১৯ সেপ্টেম্বর) ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর অধীনস্থ শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার কালাকুমা সীমান্ত এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

বিজ্ঞাপন

​বিজিবি সূত্র জানায়, ৩৯ বিজিবির একটি নিয়মিত টহল দল সীমান্ত এলাকায় চোরা-চালানবিরোধী দায়িত্ব পালনকালে কালাকুমা এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ৬৭ বোতল ভারতীয় মদ উদ্ধার করতে সক্ষম হয়। জব্দকৃত এসব মদের আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লাখ ৫০০ টাকা।

​ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) কর্তৃপক্ষ জানায়, সীমান্ত এলাকা দিয়ে মা-দকসহ সব ধরনের চোরা-চালান বন্ধে বিজিবি ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়ন করছে। ময়মনসিংহ ও শেরপুর জেলার সীমান্ত এলাকা সুরক্ষিত রাখতে, অবৈধ অনুপ্রবেশ ঠেকানো এবং সীমান্তে যেকোনো ধরনের অপরাধমূলক অপতৎপরতা নস্যাৎ করতে নিয়মিত টহল ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। দেশ ও সীমান্ত সুরক্ষায় বিজিবির এই চোরা-চালানবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ