মোঃ বাবুল মিয়া ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি
শেরপুরের শ্রীবরদী উপজেলার রাজাপাহাড় সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে ৭০ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
গত ১৯ সেপ্টেম্বর (শনিবার) ময়মনসিংহ ব্যাটালিয়নের (৩৯ বিজিবি) একটি বিশেষ টহল দল এই অভিযান পরিচালনা করে।
আজ ২০ সেপ্টেম্বর (রবিবার) ব্যাটালিয়ন সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজিবি জানায়, নিয়মিত চোরা-চালান বিরোধী অভিযানের অংশ হিসেবে শনিবার রাতে শ্রীবরদী উপজেলার রাজাপাহাড় সীমান্ত এলাকায় অবস্থান নেয় বিজিবির বিশেষ টহল দল।
একপর্যায়ে সীমান্ত অতিক্রম করে অবৈধ মালামাল নিয়ে কয়েকজন ব্যক্তিকে দেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখে বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করেন।
এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা সাথে থাকা মালামাল ফেলে পাহাড় ও ঘন জঙ্গলের অন্ধকারের সুযোগ নিয়ে পালিয়ে যায়।
পরবর্তীতে ঘটনাস্থলে তল্ল-াশি চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৭০ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। বিজিবির হিসাব অনুযায়ী, জব্দকৃত এই মা-দকের আনুমানিক সিজার মূল্য ১ লাখ ৫ হাজার টাকা।
ময়মনসিংহ ব্যাটালিয়নের (৩৯ বিজিবি) অধিনায়ক জানান, মা-দক চোরা-চালান নির্মূলে বিজিবি সর্বদা জিরো টলারেন্স নীতি অনুসরণ করে আসছে।
ময়মনসিংহ ও শেরপুর জেলার সংলগ্ন আন্তর্জাতিক সীমান্ত রক্ষা, চোরা-চালানি মালামাল পা-চার রোধ এবং যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির সদস্যরা দিনরাত ২৪ ঘণ্টা সদা জাগ্রত রয়েছেন।
দেশের সীমান্ত সুরক্ষায় বিজিবির এই কঠোর অবস্থান ও অভিযানিক তৎপরতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।