তাজা খবর
বিজ্ঞাপন

সাঘাটায় টিচার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে মা-দকবিরোধী র‍্যালি ও সমাবেশ

Nayem Hasan Nirob Sirajganj 1 hour আগে | ০৭:৪৬ PM

সাঘাটায় টিচার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে মা-দকবিরোধী র‍্যালি ও সমাবেশ

 

 

মোঃ মেহেদী হাসান, স্টাফ রিপোর্টার:

বিজ্ঞাপন

 

 

গাইবান্ধার সাঘাটা উপজেলায় আগামী প্রজন্মকে মা-দকের ভয়াল থাবা থেকে রক্ষা এবং মা-দকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে মা-দকবিরোধী র‍্যালি ও সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

বুধবার (২৯ জুলাই) বিকেলে সাঘাটা টিচার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে সাঘাটা বাজার থেকে একটি বর্ণাঢ্য মা-দকবিরোধী র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সাঘাটা পল্টন মোড়ে এসে শেষ হয়। পরে সেখানে এক সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত হয়।

সাঘাটা টিচার্স অ্যাসোসিয়েশনের সভাপতি আজহারুল ইসলাম-এর সভাপতিত্বে এবং টিচার্স অ্যাসোসিয়েশনের সাধারণ ও যুগ্ম সাধারণ সম্পাদক, সাঘাটা উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির মোঃ সিরাজুল ইসলাম-এর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন সাঘাটা থানার তদন্ত কর্মকর্তা (ওসি) পবিত্র কুমার, এসআই বুলবুল ইসলাম, টিচার্স অ্যাসোসিয়েশনের সদস্য বদিউজ্জামান বাবলু, সুজিত কুমার সাহা, নাজির হোসেন, আব্দুর রাজ্জাক, আবু সাঈদ, মুরাদ, রানা ও অপু।

সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে সাঘাটা থানার তদন্ত কর্মকর্তা (ওসি) পবিত্র কুমার বলেন, “সাঘাটা উপজেলাকে মা-দকমুক্ত রাখতে সাঘাটা থানায় জিরো টলারেন্স নীতি জারি করা হয়েছে। মা-দক ব্যবসায়ী, মা-দক কারবারি ও মা-দকসেবীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। মা-দকের বিরুদ্ধে এই অভিযান অব্যাহত থাকবে। মা-দক নির্মূলে প্রশাসনের পাশাপাশি শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও সমাজের সর্বস্তরের মানুষের সহযোগিতা প্রয়োজন। সবাই একযোগে কাজ করলে একটি নিরাপদ, সুন্দর ও মা-দকমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব।”

বিজ্ঞাপন

এছাড়া বক্তারা বলেন, মা-দক একটি সামাজিক ব্যাধি। এর ভয়াবহ ছোবল থেকে তরুণ সমাজ ও আগামী প্রজন্মকে রক্ষা করতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, প্রশাসন এবং সমাজের সর্বস্তরের মানুষকে একযোগে কাজ করতে হবে। মা-দকমুক্ত সমাজ গঠনে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তারা।

র‍্যালি ও সমাবেশে প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানের শেষে উপস্থিত সবাই মা-দকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ