সাভার উল্টো রথযাত্রা সম্পন্ন , জেলা প্রশাসকের ৫০ লক্ষ টাকা অনুদান।
সাভার উৎসবমুখর পরিবেশে উল্টো রথযাত্রা সম্পন্ন কাতলাপুরে ইসকন মন্দির উন্নয়নের জন্য ৫০ লক্ষ টাকা অনুদান প্রদান করলেন জেলা পরিষদের মুরাদ।
সাভার থেকে রফিকুল ইসলাম জিলুর পাঠানো তথ্য চিত্র বিস্তারিত।
ঢাকার সাভার বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব উল্টো রথযাত্রা। শুক্রবার বিকেলে হাজারো ভক্তের অংশগ্রহণে শান্তিপূর্ণভাবে শেষ হয় এই উৎসব।
সাভারে বর্ণিল আয়োজনে অনুষ্ঠিত হলো কানাইলাল,জগন্নাথদেব ঠাকুরের জিউ বিগ্রহ, মোকমাপাড়ায় গোপাল জিউর ও গোপীনাথ ঠাকুরের উল্টো রথযাত্রা । মোকমাপাড়ায় গোপাল জিউর রথ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানী সংসদ সদস্য ডাঃ দেওয়ান সালাউদ্দিন বাবু,সাভার পৌর বিএনপির সাধারন সম্পাদক বদিরুজ্জামান বদিও,ব্যবসায়ী ওবায়দুর রহমান অভি এবং কাতলাপুর কানাইলাল ও জগনাথ ঠাকুরের রথযাত্রার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ঢাকা জেলা প্রশাসক এবং ঢাকা জেলা যুব দলের সভাপতি মোঃ ইয়াসিন ফেরদৌস মুরাদ । শ্রীশ্রী কানাইলাল জিউ বিগ্রহ ইসকন মন্দিরের সাধারণ সম্পাদক নিতাই দয়াল দাস ব্রহ্মচারীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন,ইসকন বাংলাদেশের সাধারন নম্পাদক অধ্যক্ষ ভক্তিময় নিতাই স্বামী মহারাজ,রামকৃষ্ণের পঞ্চবটি আশ্রমের সভাপতি বৈদ্যনাথ সাহা ও বংশী সাহা প্রমুখ।
মোকমা পাড়ায় গোপীনাথ ঠাকুরের উল্টো রথযাত্রা অনুষ্ঠানে প্রধান অতিথি স্থানীয় সংসদ সদস্য ডাঃ দেওয়ান সালাউদ্দিন বাবুব বলেছেন যে কোন সমস্যা ,উন্নয়ন এবং নিরাপত্তার জন্য কাজ করে যাচ্ছি এবং যাবো।
কাতলাপুরের কানাইলাল ও জগন্নাথদেব রথযাত্রার সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথি ঢাকা জেলা পরিষদের প্রশাসক এবং ঢাকা জেলা যুব দলের সভাপতি মোঃ ইয়াসিন ফেরদৌস মুরাদ ৫০ লাখ টাকা মন্দির উন্নয়নের জন্য অনুদান ঘোষনা করেন এবং বর্তমান নির্বাচিত সরকারের প্রধান মন্ত্রী তারেক রহমানের দিদের্শে দেশের উন্নয়নের জোয়ার বয়ে যাবে। তিনি বলেন আপনাদের জন্য জেলা পরিষদের দরজা খুলা।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে পৃথক পৃথক পুরো উৎসব গুলো শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন হয়েছে বলে আয়োজক ও প্রশাসনের দাবী।
মোঃরফিকুল ইসলাম জিলু
সাভার ঢাকা