তাজা খবর
বিজ্ঞাপন

সিএনজি-হাইয়েস-অটোরিকশার ত্রি”মু”খী সং”ঘ”র্ষ, গুরুতর আহত ৫জন ও ২ জনের অবস্থা আশঙ্কাজনক

 

মোঃ বাবুল মিয়া ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি

ময়মনসিংহের ভালুকায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একই সাথে তিন-টি যানবাহনের মুখোমুখি সংঘ-র্ষে অন্তত ৫ জন গুরুতর আহত হয়েছেন। এদের মধ্যে দুইজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক বলে জানা গেছে। আজ রবিবার সকাল আনুমানিক ৮টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকা উপজেলার বাহারতা মোড় এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে যাত্রীবাহী একটি সিএনজিচালিত অটোরিকশা, একটি হাইয়েস মাইক্রোবাস এবং একটি ব্যাটারিচালিত অটোরিকশা বাহারতা মোড় অতিক্রম করার সময় নিয়ন্ত্রন হারিয়ে ত্রিমুখী সংঘ-র্ষে লিপ্ত হয়। বিকট শব্দে যানবাহনগুলো একে অপরের সাথে ধাক্কা খেলে মুহূর্তের মধ্যে দুমড়ে-মুচড়ে যায়। এতে যানবাহনগুলোতে থাকা যাত্রীদের মধ্যে ৫ জন রক-্তাক্ত ও গুরুতর আহত হন।
ঘটনার পরপরই স্থানীয় উৎসুক জনতা ও পথচারীরা দ্রুত ঘটনাস্থলে এগিয়ে এসে উদ্ধারকাজ শুরু করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও স্থানীয় থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক উদ্ধার তৎপরতা চালায়। পরে গুরুতর আহত অবস্থায় ৩ জনকে এবং আশঙ্কাজনক অবস্থায় আরও ২ জনকে উদ্ধার করে আশঙ্কামুক্ত চিকিৎসার জন্য তাৎক্ষণিকভাবে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মেমেক) হাসপাতালে পাঠানো হয়।
মেমেক হাসপাতাল সূত্রে জানা গেছে, জরুরি বিভাগে আনা আহতদের মধ্যে দুইজনের অবস্থা অত্যন্ত নাজুক হওয়ায় তাদের নিবিড় পরিচর্যায় রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এদিকে দুর্ঘটনার পর পর মহাসড়কের উক্ত অংশে কিছু সময়ের জন্য যান চলাচলে বিঘ্ন ঘটে। পরবর্তীতে পুলিশ দুর্ঘটনাকবলিত যানবাহনগুলো সড়ক থেকে সরিয়ে নিলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ