তাজা খবর
বিজ্ঞাপন

সিরাজগঞ্জের রায়গঞ্জে স্থানীয় মাঠে ফুটবল খেলার বিরোধে ছুরিকাঘাতে যুবক নি-হত

সিরাজগঞ্জের রায়গঞ্জে স্থানীয় মাঠে ফুটবল খেলাকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে ছুরিকাঘাতে মো. ইলিয়াস খান নামে এক যুবক নি-হত হয়েছেন।

রোববার (১৯ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের কালিঞ্জা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নি-হত ইলিয়াস ওই গ্রামের সাত্তার খানের ছেলে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে উপজেলার কালিঞ্জা গ্রামে একটি ফুটবল খেলার আয়োজন করা হয়। খেলাকে কেন্দ্র করে ইলিয়াস খানের সঙ্গে স্থানীয় বাসিন্দা রাসেলের কথা-কাটাকাটি হয়। পরে রাত সাড়ে ১০টার দিকে পূর্বের এই বিরোধের জেরে রাসেল ও তার কিশোর ছেলে সিয়াম আহমেদ ধারালো অস্ত্র দিয়ে ইলিয়াসকে ছুরিকাঘাত করেন। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসানুজ্জামান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন ও জড়িতদের শনাক্তে তদন্ত চলছে। মর-দেহ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ শহীদ এম. মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

ঘটনার পর এলাকায় উত্তেজনা সৃষ্টি হলেও পরিস্থিতি বর্তমানে পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তার এবং আইনগত ব্যবস্থা নিতে তদন্ত চলছে বলে জানান তিনি।

বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ