তাজা খবর
বিজ্ঞাপন

সিরাজগঞ্জে আত্মসমর্পণের একদিন পর জামিনে মুক্ত ৬৫ চরমপন্থি সদস্য

 

 

সিরাজগঞ্জে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১২) এর কাছে আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণের একদিন পর আদালত থেকে জামিন পেয়েছেন ৬৫ জন চরমপন্থি দলের সদস্য। সোমবার (২ নভেম্বর) দুপুরে সিরাজগঞ্জের শাহজাদপুর চৌকি আদালতে হাজির হলে আদালতের বিচারক মোসলেম উদ্দিন প্রত্যেককে ৫০০ টাকা বন্ডে জামিন মঞ্জুর করেন।

শাহজাদপুর চৌকি আদালতের কোর্ট ইন্সপেক্টর আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আত্মসমর্পণকারী ৬৫ জনের মধ্যে পাবনার ৪৫ জন, রাজবাড়ীর ১৩ জন এবং সিরাজগঞ্জের ৭ জন রয়েছেন।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, আত্মসমর্পণকারীদের বিরুদ্ধে হত-্যা, ডাকাতি, বিস্ফোরক দ্রব্য ও অস্ত্র আইনে বিভিন্ন মামলা ছিল। এসব মামলা দ্রুত নিষ্পত্তির ব্যবস্থা নিয়েছে সরকার।

এর আগে রোববার (১ নভেম্বর) দুপুরে সিরাজগঞ্জের হাটিকুমরুলে এসআরবি-১২-এর প্রধান কার্যালয়ে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুলের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করেন তারা।

উল্লেখ্য, চরমপন্থি তৎপরতা নিয়ন্ত্রণে ১৯৯৮ সালে সিরাজগঞ্জের কামারখন্দে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী প্রয়াত মোহাম্মদ নাসিমের কাছে অস্ত্র জমা দিয়ে শতাধিক চরমপন্থি সদস্য আত্মসমর্পণ করেন। পরবর্তীতে ২০১৯ সালের ৯ এপ্রিল পাবনায় পুলিশের কাছে ৫৯৬ জন এবং ২০২৩ সালের ২১ মে সিরাজগঞ্জে তৎকালীন র‌্যাব-১২ কার্যালয়ে সাত জেলার আরও ৩২৩ জন চরমপন্থি সদস্য আত্মসমর্পণ করেন।

বিজ্ঞাপন

এরই ধারাবাহিকতায় রোববার কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে নতুন করে ৬৫ জন আত্মসমর্পণ করেন। তাদের মধ্যে সিরাজগঞ্জের ৭ জন, রাজবাড়ীর ১৩ জন এবং পাবনার ৪৫ জন রয়েছেন।

বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ