মা-দকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, সিরাজগঞ্জের উদ্যোগে বেলকুচি থানাধীন দৌলতপুর ও মুকন্দগাতিসহ বিভিন্ন এলাকায় একটি নিয়মিত মা-দকবিরোধী অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে ৫শ’ গ্রাম গা-ঁজাসহ ১ জন মা-দক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
অভিযান খ সার্কেলের সহকারী পরিচালক মো: নজরুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে এবং পরিদর্শক মোঃ মাহবুবর রহমানের নেতৃত্বে এই অভিযান-টি পরিচালিত হয়।
এ বিষয়ে সিরাজগঞ্জ জেলা মা-দকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ নজরুল ইসলাম বলেন, “মা-দকের করাল গ্রাস থেকে যুবসমাজকে রক্ষা করতে এবং অপরাধ দমনে আমাদের এই অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে বেলকুচি এলাকায় অভিযান চালিয়ে গা-ঁজাসহ একজনকে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে। মা-দকের বিরুদ্ধে আমাদের অবস্থান অত্যন্ত কঠোর এবং জিরো টলারেন্স নীতি অনুসরণ করে সিরাজগঞ্জ জেলায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও আরও জোরদার করা হবে।”
এ ঘটনায় মা-দকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, সিরাজগঞ্জ (খ সার্কেল)-এর পরিদর্শক ও মামলার বাদী মোঃ মাহবুবর রহমান জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট নিয়মিত মা-দক আইনে মামলা রুজু করে ইতোমধ্যে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতে সোপর্দ করা হয়েছে। মা-দকের নির্মূল না হওয়া পর্যন্ত জেলা কার্যালয়ের পক্ষ থেকে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সিরাজগঞ্জে ৫০০ গ্রাম গা-ঁজাসহ ১ জন গ্রেফতার, মা-দকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে
সাব্বির মির্জা সিরাজগঞ্জ তাড়াশ
2 hours আগে | ০৭:৪০ PM