তাজা খবর
বিজ্ঞাপন

সিরাজগঞ্জ শহরের বিভিন্ন বে- সরকারী হাসপাতাল পরিদর্শন করেছেন জেলার সিভিল সার্জন ডাঃ নুরুল আমীন।

Desk Editor ১ দিন আগে | ০২:৩৮ PM
সংগ্রহে: 0-0x0-0-0#

নাঈম হাসান নিরব সিরাজগঞ্জ প্রতিনিধি :

বৃহস্পতিবার সকালে শহরের নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল, আভিসিনা ও মেডিনোভা হসপিটাল পরিদর্শন করেন। তিনি এসব হাতাপালের ডেঙ্গু ওয়ার্ড সহ অন্যান্য ওয়ার্ড পরিদর্শন করেন। এসময় তিনি ডেঙ্গু রোগীদের মশারী ব্যবহারের নির্দেশনা দেন। এ ছাড়াও এ সব রোগীদের চিকিৎসা সেবার ব্যাপারে ডাক্তার ও নার্সদের পরামর্শ। যাতে সকল ডেঙ্গু রোগীরা সঠিক চিকিৎসা পান। এছাড়া শি-শুসহ সকল রোগীদের চিকিৎসা ব্যবস্থা যেন আরো জোরদার করা হয়। এবং সকল সকল হাসপাতালে ডেঙ্গু কর্নার খোলার জন্য নিদের্শনা দেওয়া হয়। ডেঙ্গু রোগীদের অগ্রাধিকার ভিত্তিতে চিকিৎসা সেবার পাশাপাশি ডেঙ্গুর পরীক্ষার জন্য সরকারী ভাবে যে মূল্য নির্ধারন করে দেওয়া সেভাবে যাতে নেওযা হয় সে বিষয়ে নির্দেশনা দেওয়া হয়। এ ছাড়াও জেলার অন্যান্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বেসরকারি হাসপাতাল গুলোতেও একই নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান সিভিল সার্জন ডাঃ নুরুল আমীন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ